Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিসেম্বরেই সারিয়ে ফেলতে হবে রাজ্যের সব রাস্তা, নির্দেশ মুখ্যসচিবের

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সারিয়ে ফেলতে হবে রাজ্যের সব জেলার রাস্তা। এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। সম্প্রতি প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনটি জেলা সফরে গিয়েছিলেন মুখ্যসচিব রাজী

ডিসেম্বরেই সারিয়ে ফেলতে হবে রাজ্যের সব রাস্তা, নির্দেশ মুখ্যসচিবের

শেষ আপডেট: 29 November 2019 09:21

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সারিয়ে ফেলতে হবে রাজ্যের সব জেলার রাস্তা। এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। সম্প্রতি প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনটি জেলা সফরে গিয়েছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা-সহ অনান্য সরকারি আধিকারিকরা। কলকাতা থকে ভলভো বাসে করে সরাসরি তাঁরা যান মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরে। সেখান থেকে ফিরেও আসেন ভলভো বাসে। এই দীর্ঘ যাত্রায় অনেক জায়গাতেই খারাপ রাস্তার ফলে সমস্যা হয়েছে তাঁদের। রাজ্যের অনেক জায়গাতেই রাস্তার কী হাল তা ভালভাবেই বুঝতে পেরেছেন মুখ্যসচিব। তাই এই প্রশাসনিক বৈঠক সেরে ফিরে এসেই মুখ্যসচিব রাজীব সিনহা পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রাজ্যের সব জেলার রাস্তা সারিয়ে ফেলতে হবে। কোথাও যেন রাস্তার হাল খারাপ না থাকে। মুখ্যসচিবের এই নির্দেশ পাওয়ার পর পূর্তসচিব সব জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকে সব জেলার ইঞ্জিনিয়ারদের মুখ্যসচিবের নির্দেশ ভাল করে বুঝিয়ে দিয়েছেন পূর্তসচিব। কোথায় কোথায় রাস্তা খারাপ তা চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে পূর্ত দফতরের তরফে। এছাড়াও জাতীয় সড়ক সারানোর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। রাজ্য সড়কের পাশাপাশি জাতীয় সড়কের হালও যেন ঠিক থাকে সেদিকে নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। এর আগে চলতি মাসেই কলকাতা থেকে মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। গাড়িতে করেই গোটা রাস্তা পারি দেন তিনি। পথে সিউড়িতে সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য নামেন রাজ্যপাল। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি বলেন, জাতীয় সড়কের অবস্থা ভাল। রাজ্য সড়কও মোটামুটি ভাল। তবে কোথাও কোথাও রাস্তার অবস্থা কিছুটা খারাপ। ফলে আসার সময় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাঁকে।

```