Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশান্ত কিশোর তাঁর পেশাকেই যেন পাশার বোর্ডে ফেললেন, ‘লিখে রাখুন, বিজেপি দুই অঙ্কের সংখ্যা টপকাবে না’

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় প্রচারে এসে অমিত শাহ দাবি করেছেন, বিজেপি একাই দুশো পার করবে। আর মেদিনীপুরের কলেজ মাঠে দাঁড়িয়ে তৃণমূলের একদা সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেছিলেন, "একুশের ভোটে তৃণমূল তিন অঙ্কের সংখ্যায় পৌঁছত

প্রশান্ত কিশোর তাঁর পেশাকেই যেন পাশার বোর্ডে ফেললেন, ‘লিখে রাখুন, বিজেপি দুই অঙ্কের সংখ্যা টপকাবে না’

শেষ আপডেট: 21 December 2020 06:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় প্রচারে এসে অমিত শাহ দাবি করেছেন, বিজেপি একাই দুশো পার করবে। আর মেদিনীপুরের কলেজ মাঠে দাঁড়িয়ে তৃণমূলের একদা সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেছিলেন, "একুশের ভোটে তৃণমূল তিন অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারবে না। মিলিয়ে নেবেন।" অর্থাৎ, মুকুলবাবুর চ্যালেঞ্জ ছিল ৯৯-এর মধ্যে আটকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। চল্লিশ ঘণ্টা পার করে এ নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর। তাতে এই পেশাদার ভোট কুশলী লিখেছেন, “মিডিয়ার একটা অংশ যতই হাইপ তুলুক, বিজেপি বাংলায় দুই অঙ্কের সংখ্যা টপকাতে হিমশিম খাবে।” প্রশান্ত কিশোর এখানেই থামেননি। এও লিখেছেন, “এই টুইটটা সেভ করে রাখুন। অন্যথা হলে আমি এই স্পেসটা ছেড়ে দেব।” এই স্পেসটা বলতে হয়তো তিনি টুইটার ছাড়ার কথা বলেছেন। তবে টুইটের মেজাজ দেখে অনেকের মনে হচ্ছে পিকে তাঁর কেরিয়াকেই পাশার বোর্ডে রাখলেন। https://twitter.com/prashantkishor/status/1340882902628749317?s=24 পিকের টুইটের কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর কথায়, “বাংলায় যে ভাবে বিজেপির সুনামি বইছে তাতে সরকার গঠনের পর দেশে একজন ভোট কুশলী কমে যাবে!” কৈলাস কাকে উদ্দেশ্য করতে চেয়েছেন তা পরিষ্কার। https://twitter.com/KailashOnline/status/1340890970582183936 পর্যবেক্ষকদের অনেকের মতে, ভোটের দোরগোড়ায় পৌঁছে যে ভাবে তৃণমূল ভাঙছে তাতে হয়তো শাসক দলের অনেকের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। কিংবা মনোবল ভেঙে যাচ্ছে। সম্ভবত তৃণমূল কর্মীদের মনোবল ধরে রাখতেই এই কথা লিখেছেন তিনি। এটা অনেকটা অমল দত্তর ডায়মন্ড সিস্টেমের মতো। বস্তুত যে নেতারা তৃণমূল ছেড়েছেন বা ছাড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে, তাঁদের সঙ্গে প্রশান্ত কিশোরও বৈঠক করেছেন। যেমন সূত্রের খবর, শুভেন্দুকে দল না ছাড়ার জন্য বারবার অনুরোধ করেছেন। অনেকের মতে, হয়তো প্রশান্ত তখনই বুঝেছিলেন, এঁরা দল ছাড়লে ভোটের আগে হতাশা গ্রাস করতে পারে। কিন্তু সেনাপতির কাজ হল, নেতিবাচক পরিস্থিতিতেও মনোবল জাগিয়ে রাখা। যে কারণে বাম-কংগ্রেস নেতারাও জোর দিয়ে না বলছেন, একুশে বাম-কংগ্রেসের সরকার হবে। তা ছাড়া এও ঘটনা যে, ইদানীং তৃণমূলের ভিতর থেকেই এক শ্রেণির নেতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে শুরু করেছেন। সেই চাপও রয়েছে। ফলে বিষয়টাকে সামগ্রিকের প্রেক্ষাপটে দেখা ভাল বলে মনে করা হচ্ছে।

```