Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

সিপিএমের যুব সংগঠনের সম্মেলন উদ্বোধনে রাজ্যে আসছেন অভিনেতা প্রকাশ রাজ

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন উদ্বোধন করতে বাংলায় আসছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। ২৮-৩০ সেপ্টেম্বর হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। প্রকাশ রাজের আসার খবর কয়েক দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা করবে এ

সিপিএমের যুব সংগঠনের সম্মেলন উদ্বোধনে রাজ্যে আসছেন অভিনেতা প্রকাশ রাজ

শেষ আপডেট: 16 September 2018 12:59

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন উদ্বোধন করতে বাংলায় আসছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। ২৮-৩০ সেপ্টেম্বর হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। প্রকাশ রাজের আসার খবর কয়েক দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা করবে এই বাম যুব সংগঠন। বিগত কয়েক মাস ধরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার মুখ খুলেছেন এই অভিনেতা। নরেন্দ্র মোদীর সরকারকে ফাসিস্ত বলতেও পিছপা হননি। বেঙ্গালুরুতে প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের পর বেশি করে সামনে আসেন তিনি। মুখ খোলেন সম্প্রতী পাঁচ বাম বুদ্ধিজীবী তথা সমাজকর্মীর গ্রেফতার হওয়া নিয়েও। ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্ব চেয়েছিলেন প্রকাশ তাঁদের সম্মেলন উদ্বোধন করুন। সেই মতো সর্বভারতীয় স্তর থেকে কথাও বলা হয় তাঁর সঙ্গে। জানা গিয়েছে, সম্মতি দিয়েছেন প্রকাশ রাজ। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেন, “প্রকাশ আসবেন বলে এখনও পর্যন্ত সব ঠিক আছে। আমরা কয়েক দিনের মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে সবটা জানাব।” ডিওয়াইএফআই-এর মঞ্চে প্রকাশ রাজ এই প্রথম নয়। এর আগেও দক্ষিণের রাজ্যে তাঁকে বাম যুব সংগঠনের মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু বাংলায় এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসছেন এই অভিনেতা। এমনিতে বাম সংগঠনগুলির সম্মেলন মানে নির্দিষ্ট প্রতিনিধিরাই সেখানে উপস্থিত থাকেন। কিন্তু প্রকাশের উদ্বোধনী বক্তৃতা যাতে সবাইকে শোনানো যায় সে জন্য ডানকুনি টাউনশিপের শক্তি মঞ্চে প্রবেশ অবাধ করতে চলেছেন সংগঠকরা।

```