
শেষ আপডেট: 14 January 2020 08:44
গানের সঙ্গে লিপ মিলিয়ে নানা ভঙ্গিমায় টিকটক ভিডিও বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মুখরোচক ভিডিও বানিয়ে বেশ ভালোই রোজগার করতে শুরু করেন জেসমিন। তাতে কোনও দিনও আপত্তি করেননি প্রসেনজিৎ বরং উৎসাহ দিতে দু’টি মোবাইল ফোনও কিনে দেন স্ত্রীকে।
৩১ ডিসেম্বর ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা হন জেসমিন। হাওড়া স্টেশনে তুলে দেন তাঁর শাশুড়ি। তার পর থেকে কার্যত জেসমিনের কোনও খোঁজ নেই। তাঁর বাড়ির লোকের থেকে জানা গেছে, ট্রেনে করে দিল্লি রওনা হওয়ার পর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল। দিন তিনেক পরে ফোনে তাঁকে পাওয়া যায়, কিন্তু তিনি বলেন যে ভাল ভাবে সিগন্যাল পাচ্ছেন না, সমস্যা হচ্ছে।
ফিরে এসে ৪ জানুয়ারি রাজারহাটে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি না ফেরায় গত ৭ জানুয়ারি তাঁর বাড়ির লোক থানার অভিযোগ জানায়। মাঝে তরুণীকে একদিন ফোনে পাওয়া যায়, তখন তিনি জানান যে তিনি দিল্লিতেই রয়েছেন। সেখানে ব়্যাম্প শো করার জন্য এক যুবক তাঁকে নিয়ে যান। ওই যুবকের নাম ভিকি। এর বেশি কিছু জানাতে পারেননি তাঁর বাড়ির লোক। ভিকির মোবাইল ফোনও বন্ধ। তাই এখন সাড়ে পাঁচ বছরের মেয়েকে কী ভাবে সামলাবেন তা বুঝে উঠতে পারছেন না ভিকি।
এব্যাপারে প্রসেনজিৎ দুষছেন টিকটককে। টিকটকের জন্যই তাঁর সংসারের সর্বনাশ হল বলে কান্নাকাটিও করছেন। ওই তরুণী যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কাজ পেতেন সেই গ্রুপের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছেন প্রসেনজিৎ কিন্তু কোনও লাভ হয়নি।
পুলিশ জানিয়েছে, তরুণী স্বেচ্ছায় গেছেন বলে এফআইআর না করে নিখোঁজের জেনারেল ডায়েরি করা হয়েছে। তাই অপহরণের মামলাও করা যাচ্ছে না। ওই তরুণীর অবস্থান জানতে মোবাইল টাওয়ার অনুসরণ করা হচ্ছে। একবার তাঁর অবস্থান হায়দরাবাদ বলে দেখা গেছে। পুলিশ তাঁর অবস্থান জানার চেষ্টা করছে।