লোকসভা ভোটের সঙ্গে তুলনা নয়, আপের জয় প্রসঙ্গে দুর্গাপুরে বললেন আলুওয়ালিয়া
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) জয়ে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে মুশকিলে পড়েছে বিজেপি শিবির। দুর্গাপুরে নাগরিকত্ব (সংশোধন) আইন নিয়ে প্রচার সভায় আপের জয়কে আঞ্চলিক জয় বলে ব্যাখ্যা ক
শেষ আপডেট: 12 February 2020 13:30
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) জয়ে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে মুশকিলে পড়েছে বিজেপি শিবির। দুর্গাপুরে নাগরিকত্ব (সংশোধন) আইন নিয়ে প্রচার সভায় আপের জয়কে আঞ্চলিক জয় বলে ব্যাখ্যা করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
তিনি বুধবার বলেন, “এই জয়ের সঙ্গে রাষ্ট্রের নির্বাচন বা লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে হবে না। দিল্লির মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালকে পছন্দ করে ভোট দিয়েছেন। তার মানে এই নয় যে লোকসভা নির্বাচনে ওখানে আপ জিতবে। গতবার আপ জেতার পরেও পুরসভা নির্বাচনে বিজেপিকে মানুষকে ভোট দিয়েছেন।”

বুধবার সিএএ-র সমর্থনে প্রচার করেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মিছিল বার হয় বর্ধমানে। শহরের পার্কাস রোডের মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বীরহাটার পার্বতী মাঠে। আলুওয়ালিয়া ছিলেন হুডখোলা গাড়িতে। আদিবাসী নৃত্য, মতুয়া সম্প্রদায়ের বাজনা – অনেক কিছুই ছিল এদিনের মিছিলে। জিটি রোড ধরে মিছিল যায়। মিছিল শেষে সভা হয় পার্বতী মাঠে।
সভায় আলুওয়ালিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও জেলা সভাপতি সন্দীপ নন্দী। এদিন শহরের তৃণমূল কংগ্রেস নেতা সুজিত ঘোষ বিজেপিতে যোগ দেন। তাঁকে সাংসদের পাশেই বসে থাকতে দেখা যায়।
দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ৭০টি আসনের মধ্যে রাজধানীতে ৬৩টি আসনে জয়ী হয়েছে আপ, বিজেপি জিতেছে সাতটি আসনে।