Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডজন ডজন বোমা উদ্ধার আমডাঙায়

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই প্রাণ গিয়েছে তিন জনের। আহতরা ভর্তি আরজিকর হাসপাতালে। কিন্তু বৃহস্পতিবারও বদলাল না উত্তর চব্বিশ পরগণার আমডাঙার ছবি। এ দিন সকালে সিপিএম নেতা লতিফ মণ্ডলের বাগান থেকে ড্রাম ভর্তি কয়েক ডজন বোমা উদ্ধার করে পুলিশ। থমথমে

ডজন ডজন বোমা উদ্ধার আমডাঙায়

শেষ আপডেট: 30 August 2018 03:25

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই প্রাণ গিয়েছে তিন জনের। আহতরা ভর্তি আরজিকর হাসপাতালে। কিন্তু বৃহস্পতিবারও বদলাল না উত্তর চব্বিশ পরগণার আমডাঙার ছবি। এ দিন সকালে সিপিএম নেতা লতিফ মণ্ডলের বাগান থেকে ড্রাম ভর্তি কয়েক ডজন বোমা উদ্ধার করে পুলিশ। থমথমে আমডাঙার বহিশগাছা, কুশডাঙা, মরিচা, বোদাই ও তারাবেড়িয়ায় পুলিশ পিকেট থাকলেও গ্রামবাসীদের অভিযোগ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দফায় দফায় বোমাবাজি হয়েছে। অভিযোগের তির সিপিএমের দিকে। মঙ্গলবার থেকে শুরু হওয়া অশান্তির আঁচ রয়েছে এ দিন সকাল পর্যন্ত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই এলাকায় সিপিএম যে পরিমাণ অস্ত্র মজুত করেছে তা কল্পনাও করা যাবে না। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাঁদের দাবি, পঞ্চায়েত গঠন করতে পারবে না বলেই তৃণমূল আর পুলিশ যৌথ সন্ত্রাস চালাচ্ছে। এ দিনও সকাল থেকে এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ। অঘোষিত বনধের চেহারা নিয়েছে গ্রামগুলি। ইতিমধ্যেই আমডাঙা থানার ওসি মানস দাসকে ক্লোজ করে তাঁর জায়গায় আনা হয়েছে তুষারকান্তি বিশ্বাসকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টহল চালাবে প্রশাসন। ছবি- প্রতীকী 

```