শ্মশানের চিতা থেকে দেহ তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: শ্মশানে কাঠের চিতা থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠাল পুলিশ।
বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড থেকে ইটভাটায় শ্রমিকের কাজে আ
শেষ আপডেট: 6 February 2020 13:19
দ্য ওয়াল ব্যুরো: শ্মশানে কাঠের চিতা থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠাল পুলিশ।
বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড থেকে ইটভাটায় শ্রমিকের কাজে আসা এক আদিবাসী গৃহবধূর মৃতদেহ নিয়ে শ্মশানে পোড়াতে যায় ওই ইটভাটার ঠিকা শ্রমিকরা। সেই সময় মৃতার বাপের বাড়ি থেকে একটি ফোন আসে। তখন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। মৃতদেহ পোড়াতে বাধা দেন তাঁরা। শবযাত্রীদের ঘিরে ধরে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন ওই বধূর মৃতদেহ রেখে আত্মীয়-স্বজন এবং ইটভাটা মালিক পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে মিনাখাঁ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ খতিয়ে দেখছে ঠিক কী ভাবে ওই বধূর মৃত্যু হয়েছে। ওই বধূর মৃত্যুর পিছনে বিশেষ কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে এবং কেনই বা ইটভাটা মালিক ও ওই মৃত বধূর আত্মীয়-স্বজন দেহ রেখে পালিয়ে গেল তাও খতিয়ে দেখেছে মিনাখাঁ থানার পুলিশ।
কার কাছে মৃতার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল এবং কী কথা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।