Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে পুলিশি তল্লাশি, 'দলে না পেয়ে তৃণমূলের প্রতিহিংসা', বলছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার ও জলপাইগুড়ি: গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের বাড়িতে রাতভর তল্লাশি চালালো পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রেটার নেতার কোচবিহার ২ নম্বর ব্লকের বড়গিলার প্রাসাদোপম বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আ

গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে পুলিশি তল্লাশি, 'দলে না পেয়ে তৃণমূলের প্রতিহিংসা', বলছে বিজেপি

শেষ আপডেট: 11 August 2020 13:48

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার ও জলপাইগুড়ি: গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের বাড়িতে রাতভর তল্লাশি চালালো পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রেটার নেতার কোচবিহার ২ নম্বর ব্লকের বড়গিলার প্রাসাদোপম বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয়েছে অনন্ত মহারাজের একটি গাড়ি এবং বেশ কয়েক জন গ্রেটার কোচবিহার সমর্থককে। অনন্ত মহারাজকে নিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে কার্যত নাটক চলেছে রবিবার থেকে সোমবার পর্যন্ত। শুধু উত্তরবঙ্গ নয়। বাংলা ছাড়িয়ে সে নাটকের মঞ্চ বিস্তৃত ছিল অসম অবধি। রবিবারই জানা গিয়েছিল, রাজবংশীদের হারানো সমর্থন ফেরত পেতে অনন্ত মহারাজকে কাছে টানতে চাইছে তৃণমূল। অনন্ত ঘনিষ্ঠ এক নেতা এসে কলকাতায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করে যান বলেও জানা যায়। এই খবর জানাজানি হতেই দৌত্য শুরু করে বিজেপি। বস্তুত, অনেকদিন ধরেই অনন্ত মহারাজ অসমে বিজেপি সরকারের নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। বাংলায় তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা-মোকদ্দমাও রয়েছে। জানা যায়, অনন্ত ঘনিষ্ঠ নেতার সঙ্গে তৃণমূল নেতৃত্ব বৈঠক করে অভয় দেয়, বাংলায় এসে শাসকদলের সঙ্গে থাকলে পুলিশি বিড়ম্বনা পোহাতে হবে না। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন শুনেই অনন্ত মহারাজকে নিজেদের শিবিরে রাখতে তৎপরতা বাড়ায় গেরুয়া শিবির। ময়দানে নামেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কোচবিহারের তৃণমূলের নেতাদের ধারণা ছিল, রবিবার রাতের মধ্যেই অসমের সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে পড়বেন গ্রেটার কোচবিহার নেতা। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত তিনি রাজ্যে না ফেরায় তৃণমূল এক রকম বুজে যায়, যাত্রাভঙ্গ হয়েছে মহারাজের। বাংলায় ফেরার বদলে অসমের ধুবড়ি থেকে চিরাং হয়ে অজানায় আস্তানায় চলে গিয়েছেন অনন্ত। এক নেত্রীও কোচবিহার থেকে তাঁর নতুন ঠিকানায় পৌঁছেছেন বলে খবর। বিজেপির অভিযোগ, চেষ্টা করেও অনন্ত মহারাজকে দলে না পেয়ে পুলিশ লেলিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করছে তৃণমূল। জলপাইগুড়ি শহরে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার বিকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অনন্ত মহারাজ শ্রদ্ধেয় নেতা। তিনি অনেক দিন ধরেই আমাদের সঙ্গে রয়েছেন। তাই যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিরোধীদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে, কচবিহারে অনন্ত মহারাজের বাড়ি তল্লাশির নামেও তাই হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।” তৃণমূলের নেতারা এ নিয়ে বাইরে মুখ না খুললেও ঘরোয়া আলোচনায় তাঁরা বলছেন, গুচ্ছ গুচ্ছ কেস রয়েছে অনন্ত মহারাজের নামে। পুলিশ তদন্তের জন্যই অভিযান চালিয়েছে। কেউই আইনের ঊর্দ্ধে নন।

```