Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খয়রাশোল খুন: এক জনকে পুলিশ হেফাজত ও তিন জনকে জেল হেফাজতের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের ঘটনায় ধৃত চার জনকে বুধবার তোলা হয়েছিল দুবরাজপুর আদালতে। আদালত ধৃতদের এক জনকে সাত দিনের পুলিশ হেফাজত ও তিন জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গত ২১ অক্টোবর দুপুরে মোটর সাই

খয়রাশোল খুন: এক জনকে পুলিশ হেফাজত ও তিন জনকে জেল হেফাজতের নির্দেশ

শেষ আপডেট: 24 October 2018 15:03

দ্য ওয়াল ব্যুরো: খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের ঘটনায় ধৃত চার জনকে বুধবার তোলা হয়েছিল দুবরাজপুর আদালতে। আদালত ধৃতদের এক জনকে সাত দিনের পুলিশ হেফাজত ও তিন জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গত ২১ অক্টোবর দুপুরে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। মারা হয় ধারালো অস্ত্রের কোপও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। পরের দিন দুপুরে তাঁর মৃত্যু হয়। দীপক ঘোষ খুনের ঘটনায় বিজেপি-র খয়রাশোল ব্লকের সহ সভাপতি চিন্ময় রায়-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন টাইগার সিং। এই টাইগার নাকি আবার আরেক তৃণমূল নেতা বুড়ো শেখ খুনেও অন্যতম অভিযুক্ত। এই ঘটনার পর থেকেই তৃণমূল আঙুল তুলেছিল বিজেপি-র দিকে। পাল্টা বিজেপি-র দাবি ছিল, এ সব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। তাঁদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। নিহত দীপক ঘোষের স্ত্রী মিঠু ঘোষের অভিযোগের ভিত্তিতে এই চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```