Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে মাস্ক না পরায় লাঠি, তুলে দেওয়া হল ফুটপাথের ব্যবসা

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক না পরায় মালদহে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এমনকি কোথাও কোথাও ফুটপাথ থেকে দোকানও তারা তুলে দিয়েছে। এ ব্যাপারে অবশ্য আগেই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। করোনা নিয়ে প্রশাসনিক বৈঠকে মালদা

মালদহে মাস্ক না পরায় লাঠি, তুলে দেওয়া হল ফুটপাথের ব্যবসা

শেষ আপডেট: 30 June 2020 13:27

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক না পরায় মালদহে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এমনকি কোথাও কোথাও ফুটপাথ থেকে দোকানও তারা তুলে দিয়েছে। এ ব্যাপারে অবশ্য আগেই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। করোনা নিয়ে প্রশাসনিক বৈঠকে মালদা জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল মঙ্গলবার থেকে সকাল ১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে।‌ দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর করতে এদিন পথে নামে পুলিশ। শহরের রথবাড়ি বাজার ও রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় পুলিশকে লাঠি হাতে ভিড় সামলাতে দেখা যায়। কোথাও লাঠিও চালাতে হয়েছে পুলিশকে। ফুটপাত থেকে তুলে দেওয়া হয় সমস্ত ব্যবসা। মুখে মাস্ক না থাকায় অনেকেই পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ। সারা দেশের সঙ্গে মালদহ জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ, জেলার দুটি পুরসভা এবং মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের নিয়ে করোনা মোকাবিলায় একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।      তাতে সিদ্ধান্ত হয়, মাছ ও সবজি বাজার খোলা থাকবে সকাল দশটা পর্যন্ত। অন্য দোকান খোলা থাকবে বিকেল তিনটে পর্যন্ত। ফুটপাতের ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মুখে মাস্ক না থাকলে কোনও বিক্রেতা কোনও ক্রেতার কাছে কোনও জিনিস বিক্রি করবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ অভিযান শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। আইসি মদনমোহন রায়ের নেতৃত্বে শুরু হয় অভিযান। মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করলে লাঠিপেটা করা হয়। পুলিশ তুলে দেয় ফুটপাতের ব্যবসাও। এই বিষয়ে মালদহ সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো স্পষ্ট করে দেন, বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল সেই নিয়ম মেনেই বাজার খুলতে হবে। তিনি বলেন, “অকারণ যেন কোথাও জমায়েত না হয়। এই বিষয়ে সকলের এগিয়ে আসা উচিত।” মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, রবিবার বিকেলে প্রশাসনিক বৈঠক সিদ্ধান্ত হয়েছিল মাছ এবং সবজি বাজার সকাল ১০ টা পর্যন্ত খোলা থাকবে। বাকি দোকানগুলি খোলা থাকবে বিকেল তিনটে পর্যন্ত। বর্তমানে মালদহ জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। সবাইকে এগিয়ে এসে করোনা মোকাবিলায় প্রশাসনকে সাহায্য করা উচিত।” এদিন যারা নিয়ম ভেঙেছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

```