Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বসিরহাটে কন্টেনমেন্ট জোনে নিয়ম ভাঙায় কান ধরে ওঠবোস, লকডাউন অমান্য করায় আটক দশ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মাস্ক না পরায় উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকায় টাকি রোডে বেশ কয়েক জনকে জনসমক্ষে কান ধরে ওঠবোস করাল পুলিশ। লকডাউনের নিয়ম না মানায় শুক্রবার দশ জনকে আটকও করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধেই অভ

বসিরহাটে কন্টেনমেন্ট জোনে নিয়ম ভাঙায় কান ধরে ওঠবোস, লকডাউন অমান্য করায় আটক দশ

শেষ আপডেট: 10 July 2020 08:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মাস্ক না পরায় উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকায় টাকি রোডে বেশ কয়েক জনকে জনসমক্ষে কান ধরে ওঠবোস করাল পুলিশ। লকডাউনের নিয়ম না মানায় শুক্রবার দশ জনকে আটকও করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ – কনটেনমেন্ট জোনের আইন তারা ভেঙেছে। রাজ্যে করোনায় আক্রান্তের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন করে লকডাউন চালুর আগে কড়াকড়ি শুরু করে দিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। করোনার ব্যাপারে যারা কিছুতেই সচেতন হচ্ছে না তাদের এবার কান ধরে ওঠবোস করার মতো লজ্জাজনক কাজ করিয়ে সবক শেখাচ্ছে পুলিশ। বসিরহাট মহাকুমার বসিরহাট পুরসভা, টাকি পুরসভা, বসিরহাট এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লকে মোট বারোটা কনটেনমেন্ট জোন রয়েছে। এইসব জায়গায় যাতে লোকজন কঠোর ভাবে লকডাউনের নিয়ম মেনে চলেন সে ব্যাপারে বসিরহাট জেলা পুলিশ কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। পাশাপাশি মাইকিং করে প্রচারও চলছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার সিএমওএইচকে বদলি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলায় তিনি করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছেন বলেই এই পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। এই অবস্থায় পুলিশ চাইছে না করোনা প্রতিরোধের জন্য নতুন করে যে লকডাউন চালু করা হয়েছে তাতে কোনও ফাঁকফোকর থাকুক। লকডাউনের নিয়ম ভাঙলে কান ধরে ওঠবস অবশ্য নতুন নয়। দেশ জুড়ে লকডাউন শুরুর অনেক আগেই মহারাষ্ট্রে তা চালু হয়ে যায়। তখন নাগপুরে বয়স নির্বিশেষে লকডাউনের নিয়মভঙ্গকারীদের কান ধরে ওঠবোস করতে দেখা যায় সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এপ্রিলের শেষে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দামি স্পোর্টসকারের পাশে এক যুবককে একই কারণে কান ধরে ওঠবোস করতে দেখা যায়। এরাজ্যে ট্রাফিক আইন ভাঙার জন্য অনেক সময় কান ধরে ওঠবোস করানো হয়েছে পথচারীদের। পুলিশ তা করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে করোনা মহামারীর আকার ধারণ করায় সেই নিয়ম যারা ভাঙছে তাদের এই ভাবে অপমানজনক শাস্তি দেওয়ার বিরোধিতা নেট দুনিয়ায় সেভাবে দেখা যায়নি। এবার সেই পথে হাঁটতে দেখা গেল এরাজ্যের বসিরহাটের পুলিশকেও। মারধরের বদলে পুলিশের এই পন্থা কতটা কার্যকর হয় সেকথা অবশ্য সময়ই বলবে।

```