Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিঙ্গলগঞ্জে ‘গণপ্রহারে মৃত্যু’র কিনারা, খুনের অভিযোগে ধৃত দুই

দ্য ওয়াল ব্যুরো: গণপিটুনির মৃত্যুর নামে খুনের কিনারা করল পুলিশ। নিহত আশরাফ গাজির মা জাহানারা বিবির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। হিঙ্গলগঞ্জ থানায় তিনি অভিযোগ করেন যে, রফিক গাজি ও তরিকুল গাজি নামে দুই ব্যক্তি পরিক

হিঙ্গলগঞ্জে ‘গণপ্রহারে মৃত্যু’র কিনারা, খুনের অভিযোগে ধৃত দুই

শেষ আপডেট: 11 April 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: গণপিটুনির মৃত্যুর নামে খুনের কিনারা করল পুলিশ। নিহত আশরাফ গাজির মা জাহানারা বিবির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। হিঙ্গলগঞ্জ থানায় তিনি অভিযোগ করেন যে, রফিক গাজি ও তরিকুল গাজি নামে দুই ব্যক্তি পরিকল্পনা করেই খুন করেছে তাঁর ছেলেকে। ধৃতদের বিরুদ্ধে আরও দুই গ্রামবাসীকে গাছে বেঁধে মারধর করার অভিযোগও রয়েছে। আজ শনিবার ভোরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে যে জেরায় তারা খুনের কথা  পাশাপাশি ধৃত দুই দুষ্কৃতী কে আজ শনিবার বসিরহাট মহকুমা স্বীকার করেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার স্যান্ডেল বিলগ্রামের উপপ্রধানের নাম জয়নাল আবেদিন গাজি। তাঁর বয়ান অনুযায়ী, স্যান্ডেল বিলগ্রামের ভেটকিয়ায় আজ শুক্রবার সকাল আটটা নাগাদ তিনি ত্রাণ বণ্টন করার জন্য বাড়ি থেকে বেরোন। সেই সময় মোটরসাইকেলে চেপে দুই সশস্ত্র দুষ্কৃতী তাঁর ওপর হামলা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। চলে গণধোলাই। তাদের মোটরসাইকেলও ভাঙচুর করেন গ্রামবাসীরা। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এলে দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাস্তবে দেখা যায় যে তিন জনকে গণপ্রহার করা হয়েছে।  আক্রান্তদের বাড়ির লোকজন তখনই অভিযোগ করেন যে, আবেদিন গাজি ও তার দলবল পরিকল্পিত ভাবে বাড়িতে ডেকে এনে সৈয়দ গাজি নামে একজনকে বেধড়ক মারধর করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’জন নুরুল ইসলাম সরদার ও আশরাফ গাজিকে গাছে বেঁধে রেখে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থাতেই তাঁদের তিনজনকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে আশরাফ গাজির মৃত্যু হয়।

```