Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই হানা, চিটফান্ড-সম্পর্ক খতিয়ে দেখছেন গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই সিবিআই হানা যাদুকর পিসি সরকার জুনিয়রের বাড়িতে। শুক্রবার সকালে সিবিআইয়ের একটি দল পৌঁছে যান মুকুন্দপুরের পূর্বালোকে পিসি সরকারের বাড়িতে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির হানা নিয়ে সরকার বাড়ির কেউ সংবাদমাধ্যমে মুখ খোলেননি। তব

পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই হানা, চিটফান্ড-সম্পর্ক খতিয়ে দেখছেন গোয়েন্দারা

শেষ আপডেট: 29 January 2021 10:09

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই সিবিআই হানা যাদুকর পিসি সরকার জুনিয়রের বাড়িতে। শুক্রবার সকালে সিবিআইয়ের একটি দল পৌঁছে যান মুকুন্দপুরের পূর্বালোকে পিসি সরকারের বাড়িতে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির হানা নিয়ে সরকার বাড়ির কেউ সংবাদমাধ্যমে মুখ খোলেননি। তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, চিটফান্ড-যোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। জানা গিয়েছে, টাওয়ার গ্রুপের সঙ্গে যোগ ছিল পিসি সরকারের। বিজ্ঞাপনী চুক্তি বাবদ এই সংস্থার থেকে টাকাও নিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। সূত্রের খবর, সিবিআই এখন খতিয়ে দেখতে চাইছে, চুক্তির বাইরেও টাকাপয়সার লেনদেন হয়েছিল কিনা। সমস্ত চিটফান্ড দুর্নীতিকে ক্লাব করে তদন্ত করছে সিবিআই এবং ইডি। সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট , আইকোরের মতো সেই তালিকায় নাম রয়েছে টাওয়ার গ্রুপেরও। টাওয়ার গ্রুপের একটি রেঁস্তোরার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল পিসি সরকারের। সেই সূত্রেই এদিন তদন্ত করতে পৃথিবী বিখ্যাত এই যাদুকরের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। চিটফান্ড তদন্তে শুক্রবার শহরের মোট চার জায়গায় এদিন তল্লাশি চালিয়েছে সিবিআই। মাঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন পিসি সরকার। ২০১৪-র লোকসভা ভোটে বারাসত আসনে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। যদিও সেই ভোটে হারার পর থেকে সে ভাবে আর রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি চিটফান্ড তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলি। এর মধ্যেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে অ্যালকেমিস্টের মালিক তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংকে। কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে। এদিন সিবিআই হানা দিল পিসি সরকার জুনিয়রের বাড়িতে।

```