Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলীয় কর্মীর মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি জেলা সভাপতির ভাইপো, জারি গ্রেফতারি পরোয়ানা

দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মীর নাবালিকা মেয়েকে মাদক খাইয়ে লাগাতার ধর্ষণ এবং ভিডিও বানিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে। প্রায় ৬ মাস আগে এই অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আদালতের

দলীয় কর্মীর মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি জেলা সভাপতির ভাইপো, জারি গ্রেফতারি পরোয়ানা

শেষ আপডেট: 9 November 2020 03:37

দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মীর নাবালিকা মেয়েকে মাদক খাইয়ে লাগাতার ধর্ষণ এবং ভিডিও বানিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে। প্রায় ৬ মাস আগে এই অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়। ঘটনার পর কাঁকসা থানায় অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার পরিবার। তবে লাভ হয়নি কিছুই। গত ৬ মাস ধরে পলাতক অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত রবিবার আদালতের নির্দেশে কাঁকসা থানার তরফে অভিযুক্তের বাড়িতে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে অভিযুক্তকে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানে কাঁকসা এলাকায় বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেবের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, ঘটনার পর থেকে কাকা, ভাইপো দু'জনেই নাকি পলাতক। গত ৬ মাস ধরে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। গ্রেফতার করার চেষ্টা চলছে। কিন্তু কাজ হয়নি কিছুই। তবে গতকাল আদালতের নির্দেশের পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে, গোটা ঘটনার খতিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযুক্ত সহদেবের দাদা সাগর ঘড়ুই গোটা ঘটনায় রাজনৈতিক যোগ পেয়েছেন। তাঁর কথায়, ওই নাবালিকা এবং সহদেবের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু যেহেতু সহদেব, বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো তাই ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তৃণমূল এবং বিজেপির একাংশের বিরুদ্ধে এমন কাজ করার অভিযোগ এনেছেন সাগর বাবু। অন্যদিকে নির্যাতিতার বাবার অভিযোগ, তিনি বিজেপি করার পরেও দলের থেকে কোনও সহযোগিতা পাননি। বদলে শুনতে হয়েছে বিভিন্ন হমকি। অভিযুক্ত সহদেবের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, "প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করি ন্যায়বিচার পাব।"

```