Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রিন জোনে খুলেছে পার্লার, অনলাইনে চলছে বুকিং, থার্মাল গান থেকে মাস্ক মানা হচ্ছে অনেক নিয়ম

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের পরে লকডাউন ঘোষণা করার পর থেকেই বন্ধ সেলুন-পার্লার। দীর্ঘ প্রায় দু’মাস বন্ধ থাকার পরে অবশেষে লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হওয়ার সময় গ্রিন জোনে পার্লার, সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেইমতো বেশ কিছু জায়গায় খু

গ্রিন জোনে খুলেছে পার্লার, অনলাইনে চলছে বুকিং, থার্মাল গান থেকে মাস্ক মানা হচ্ছে অনেক নিয়ম

শেষ আপডেট: 25 May 2020 13:55

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের পরে লকডাউন ঘোষণা করার পর থেকেই বন্ধ সেলুন-পার্লার। দীর্ঘ প্রায় দু’মাস বন্ধ থাকার পরে অবশেষে লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হওয়ার সময় গ্রিন জোনে পার্লার, সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেইমতো বেশ কিছু জায়গায় খুলেছে পার্লার। তবে ভিড় এড়াতে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানতে হচ্ছে অনেক নিয়ম। দীর্ঘদিন লকডাউনে পার্লার বন্ধ থাকায় একদিকে যেমন মহিলাদের রূপচর্চায় সমস্যা হয়েছে, অন্যদিকে তেমনই পেটে টান পড়েছে পার্লার মালিক থেকে শুরু করে কর্মীদের। কলকাতার নিকটবর্তী জেলায় অনেক তরুণী রয়েছেন, যাঁরা কলকাতার বিভিন্ন পার্লারে কাজ করে সংসার চালান। মফস্বলেও এই পেশায় বর্তমানে অনেকে যুক্ত। লকডাউনে সব বন্ধ হয়ে গিয়েছিল। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁদের। অবশেষে মফস্বলের অনেক জায়গায় পার্লার খোলায় কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে তাঁদের। ফের কাজে যোগ দিতে পেরেছেন তাঁরা। পার্লার খোলায় খুশি গৃহবধূ থেকে চাকরিজীবী মহিলারাও। একঘেয়ে জীবনের মধ্যে কিছুটা সময় অন্তত নিজেদের জন্য কাটানো যাবে। তাই পার্লার খুলতেই খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন তাঁরা। তবে এখন পার্লারে যাতে ভিড় না হয় তার জন্য অনেক নিয়ম মানতে হচ্ছে। ইচ্ছে হলেই চলে যাওয়া যাচ্ছে না। ফোন করে কিংবা অনলাইনে বুকিং করতে হচ্ছে আগে থেকে। তারপর নির্দিষ্ট সময়ে যেতে হচ্ছে পার্লারে। ঠিক যেমনটা দুর্গাপুজো ও অন্যান্য পার্বণের সময় করতে হয়। শুধু তাই নয়, পার্লারের মধ্যেও মানতে হচ্ছে একাধিক মিয়ম। সবাইকে মাস্ক পরে থাকতে হচ্ছে। কর্মীদের হাতে গ্লাভস বাধ্যতামূলক। নির্দিষ্ট দূরত্ব মেনে রাখা হয়েছে বসার চেয়ার। রাখা হয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থাও। হুগলির চুঁচুড়ার বেশ কিছু পার্লারে তো ঢোকার আগে থার্মাল গান দিয়ে স্ক্রিনিং করে নেওয়া হচ্ছে। দিনে দু’বার করে পার্লারের ভিতর ও বাইরে স্যানিটাইজ করা হচ্ছে। পা ধুয়ে ভিতরে ঢুকতে হচ্ছে সবাইকে। সব নিয়ম মেনেই পার্লারে আসছেন গ্রাহকরা। পার্লার কর্মীরা জানাচ্ছেন, যতই নিয়ম হোক সব কিছু মেনেই কাজ করা হবে। কারণ দু’মাস কাজ বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে তাঁদের। তার মধ্যে বিয়ের অনুষ্ঠানও এখন বন্ধ। ফলে পার্লারের গ্রাহকদের উপরেই সব নির্ভর করছে। কোনও ভাবেই তা হাতছাড়া করা যাবে না। তাই সতর্কতা নিয়েই কাজ শুরু করেছেন তাঁরা।

```