Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্নের গাড়ির চালকদের মধ্যে করোনা সংক্রমণ, পার্কিংয়ের ব্যবস্থায় বদল, শুধু মুখ্যমন্ত্রীর গাড়ি থাকবে বেসমেন্টে

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের বেশ কয়েকজন গাড়ির চালক কোভিড আক্রান্ত হওয়ার পরই পার্কিং ব্যবস্থা বদল করল সরকার। পার্কিংয়ের জাগায় একটি গাড়ির সঙ্গে আরএকটি গাড়ির নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে সেই মতো বন্দোবস্ত করা হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো

নবান্নের গাড়ির চালকদের মধ্যে করোনা সংক্রমণ, পার্কিংয়ের ব্যবস্থায় বদল, শুধু মুখ্যমন্ত্রীর গাড়ি থাকবে বেসমেন্টে

শেষ আপডেট: 9 June 2020 13:47

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের বেশ কয়েকজন গাড়ির চালক কোভিড আক্রান্ত হওয়ার পরই পার্কিং ব্যবস্থা বদল করল সরকার। পার্কিংয়ের জাগায় একটি গাড়ির সঙ্গে আরএকটি গাড়ির নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে সেই মতো বন্দোবস্ত করা হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থাকবে নবান্নের বেসমেন্টে। তার আশপাশে আর কোনও গাড়ি পার্ক করা যাবে না। একই ভাবে নবান্নের পার্কিংলটে বোর্ড লাগিয়ে লিখে দেওয়া হয়েছে কোন জায়গায় স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব ও রাজ্যে পুলিশের ডিজির গাড়ি থাকবে।     সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন নবান্নের দু'জন গাড়ির চালক কোভিড আক্রান্ত হয়েছেন। নবান্ন সূত্রে খবর, এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে চার। তারপরই গাড়ি পার্কিং ব্যবস্থায় বদল আনল রাজ্যের সচিবালয়। নবান্নে করোনাভাইরাস প্রথম হানা দিয়েছিল সেই মার্চ মাসে। স্বরাষ্ট্র দফতরের এক আমলার বিলেত ফেরত ছেলে কোভিডে আক্রান্ত হন। সেই আমলার সংস্পর্শে আসার কারণে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেও সস্ত্রীক হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়। তারপর থেকে অন্তত তিনবার গোটা নবান্ন স্যানিটাইজ করা হয়। তবে গাড়ির চালকদের মধ্যে কোভিড সংক্রমণের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সরকারের মধ্যে।

```