Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লকডাউন উপেক্ষা করে ভেড়ি কাটার অভিযোগ, বাগদায় কাজ থামালেন পঞ্চায়েত সমিতির সভাপতি

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন উপেক্ষা করে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়ড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। শেষ পর্যন্ত অবশ্য জেসিবি এবং ট্রাক আটকে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বি

লকডাউন উপেক্ষা করে ভেড়ি কাটার অভিযোগ, বাগদায় কাজ থামালেন পঞ্চায়েত সমিতির সভাপতি

শেষ আপডেট: 16 April 2020 16:05

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন উপেক্ষা করে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়ড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। শেষ পর্যন্ত অবশ্য জেসিবি এবং ট্রাক আটকে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিএলআরও-র তরফে। লকডাউনের সময় সব বিধিনিষেধ উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়ড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কুরুলিয়ায় জেসিবি দিয়ে ভেড়ি কাটার কাজ চলছিল। এমনই অভিযোগ এসেছিল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে। কুরুলিয়ায় গিয়ে বৃহস্পতিবার সকালে তিনি নিজেই জেসিবি এবং মাটি বোঝাই ট্রাক আটকান। এব্যাপারে প্রশাসনিক আধিকারিক অর্থাৎ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের (বিএলআরও) কাছে অভিযোগ জানান গোপা রায়। অভিযোগ পেয়ে ইমেল মারফত বাগদা থানায় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বিএলআরও-র পক্ষ থেকে। জেসিবি দিয়ে যিনি মাটি কাটার কাজ পরিচালনা করার অভিযোগ উঠেছে অভিজিৎ পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মাটি কাটার অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছেন যে সরকারি ভাবে কোনও অনুমতি তিনি নেননি। তবে তিনি  সাফাই দিয়েছেন যে সামাজিক দূরত্ব বজায় রেখেই মাটিকাটা হচ্ছিল। তবে এই কাজ জরুরি পরিষেবার মধ্যে না পড়ায় অভিযোগ কখনও লঘু হচ্ছে না।

```