Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাঁকুড়ার পাত্রসায়রে লোকালয়ে হরিণ, উদ্ধার করে চিকিৎসা শুরু করল বন দফতর

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার পাত্রসায়রে দেখা মিলল পূর্ণবয়স্ক চিতল হরিণের। কিছুদিন আগে বাঁকুড়ার সারেঙ্গা এবং তার পরে জেলারই বেলিয়াতোড়ে হরিণের দেখা মিলেছিল। এলাকাগুলি জঙ্গলমহলের অংশ বলে পরিচিত। জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে হাতি ঢুকে পড়া নতুন কি

বাঁকুড়ার পাত্রসায়রে লোকালয়ে হরিণ, উদ্ধার করে চিকিৎসা শুরু করল বন দফতর

শেষ আপডেট: 29 April 2020 08:29

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার পাত্রসায়রে দেখা মিলল পূর্ণবয়স্ক চিতল হরিণের। কিছুদিন আগে বাঁকুড়ার সারেঙ্গা এবং তার পরে জেলারই বেলিয়াতোড়ে হরিণের দেখা মিলেছিল। এলাকাগুলি জঙ্গলমহলের অংশ বলে পরিচিত। জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে হাতি ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর থেকে বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র অনেকটাই বেড়ে গেছে। ওড়িশার উপকূলে দেখা মিলেছে কচ্ছপের আবার সিকিমের রাজধানী গ্যাংটকে একেবারে বিএসএনএল অফিসে ঢুকে পড়েছে ভল্লুক। পাত্রসায়রের স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকালে ওই এলাকার ময়নাপুকুর রেঞ্জের একটি ইট ভাটার কাছে একটি হরিণ চলে আসে। হরিণটিকে দেখে কয়েকটি কুকুর তাকে তাড়া করে। ভয় পেয়ে প্রাণ বাঁচাতে হরিণটি একটি পুকুরের জলে নেমে পড়ে। এই ঘটনা চোখে পড়ে এলাকার লোকজনের। তখন এলাকার লোকজনই ওই হরিণটিকে উদ্ধার করার জন্য দ্রুত বন দফতরে খবর দেন। বনকর্মীরা গ্রামে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গেছে যে হরিণটির শরীরে বেশ কয়েক জায়গায় ক্ষত দেখা গেছে। কুকুরের তাড়া খেয়ে পুকুরে নামতে গিয়ে এই ক্ষত তৈরি হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এজন্য হরিণটির চিকিৎসার ব্যবস্থা করেছে বন দফতর। সুস্থ হলে হরিণটিকে আবার বনে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

```