Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

শিবরাত্রিতে খেপে গেল ষাঁড়, ‘গব্বরের’ গুঁতোয় কাটোয়ায় জখম ৪

দ্য ওয়াল ব্যুরো: এলাকার লোক আদর করে তার নাম রেখেছিল গব্বর সিং। কোনও ঝঞ্ঝাট ছিল না এতদিন। এলাকায় ঘুরত নিজের মতো করে। কিন্তু শিবরাত্রির দিন সেই ষাঁড় গব্বর সিং-এর তাণ্ডবে ব্যাপক আতঙ্ক ছড়াল কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লীতে। গব্

শিবরাত্রিতে খেপে গেল ষাঁড়, ‘গব্বরের’ গুঁতোয় কাটোয়ায় জখম ৪

শেষ আপডেট: 21 February 2020 10:55

দ্য ওয়াল ব্যুরো: এলাকার লোক আদর করে তার নাম রেখেছিল গব্বর সিং। কোনও ঝঞ্ঝাট ছিল না এতদিন। এলাকায় ঘুরত নিজের মতো করে। কিন্তু শিবরাত্রির দিন সেই ষাঁড় গব্বর সিং-এর তাণ্ডবে ব্যাপক আতঙ্ক ছড়াল কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লীতে। গব্বরের গুঁতোয় জখম হয়েছেন চারজন। তাঁদের ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই ষাঁড়টি রাস্তার মাঝে দাঁড়িয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পথচলতি সাধারন মানুষদের দিকে তাড়া করতে থাকে। নাগালের মধ্যে পেলেই গুঁতিয়ে দেয় বেশ কয়েকজনকে। এক বাইকআরোহীকেও গুঁতিয়ে চলন্ত বাইক থেকে ফেলে দেয় গব্বর। তাঁর পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের আরও বক্তব্য, ষাঁড়ের তাণ্ডব থেকে বাঁচতে কাটোয়া থানা, ফায়ার ব্রিগেড, ও বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু কোনও মহল থেকেই সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁদের। অবশেষে কাটোয়া পুরসভা ষাঁড়টিকে ধরার ব্যবস্থা করে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিদ্যাসাগরপল্লীর মানুষ। ২০১৭ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে এমনই ষাঁড়ের তাণ্ডনের ঘটনা ঘটেছিল হুগলির চুঁচুড়া স্টেশন রোডে। টানা প্রায় এক সপ্তাহ বাড়ি রাস্তা বদলে অফিস যাত্রীরা স্টেশন আসতেন। পরে জেলা পরিষদের উদ্যোগে খ্যাপা ষাঁড়টিকে ওই এলাকা থেকে সরয়ে নিয়ে যাওয়া হয়। এবার একই ঘটনা দেখা গেল কাটোয়ায়।

```