Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুখ্যমন্ত্রীর চার কিলোমিটার মিছিলে খরচ ১ কোটি ৩০ লক্ষ! বড় দুর্নীতির অভিযোগ বিরোধীদের

রফিকুল জামাদার গত বছর জুন-জুলাই মাসের কথা মনে পড়ে? জলের আকালে শুকিয়ে কাঠ ভারতের একাধিক রাজ্য। কখনও সংবাদ শিরোনামে আসছে রাজস্থানের সীকরে ১০ কিলোমিটার ঠেঙিয়ে জল আনতে যাচ্ছেন গ্রামের মহিলারা তো কখনও চেন্নাইয়ের মানুষের মুখে জল দিতে ট্রেন বোঝাই

মুখ্যমন্ত্রীর চার কিলোমিটার মিছিলে খরচ ১ কোটি ৩০ লক্ষ! বড় দুর্নীতির অভিযোগ বিরোধীদের

শেষ আপডেট: 4 February 2020 14:32

রফিকুল জামাদার

গত বছর জুন-জুলাই মাসের কথা মনে পড়ে? জলের আকালে শুকিয়ে কাঠ ভারতের একাধিক রাজ্য। কখনও সংবাদ শিরোনামে আসছে রাজস্থানের সীকরে ১০ কিলোমিটার ঠেঙিয়ে জল আনতে যাচ্ছেন গ্রামের মহিলারা তো কখনও চেন্নাইয়ের মানুষের মুখে জল দিতে ট্রেন বোঝাই জল পৌঁছে দিচ্ছে রেলমন্ত্রক। সেই সময়েই জুলাই মাসের ১২ তারিখে কলকাতায় মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল রক্ষার অঙ্গীকার করে পথ হেঁটেছিলেন দিদি। সরকারের উদ্যোগে সেই মিছিল হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মেয়ো রোড পর্যন্ত। কিন্তু সেই মিছিলে যে টাকা খরচ হয়েছে, তা শুনে অনেকেই চোখ কপালে তুলছেন। পূর্ত দফতরের নথি বলছে, গোটা অনুষ্ঠানের বরাত পেয়েছিল শরৎ বোস রোডের একটি সংস্থা। এক্সিবিটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই সংস্থাই সবটা করেছে। আর ওই মিছিল এবং মিছিল শেষে সভা করতে তারা সরকারের থেকে নিয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার ৯৫৬ টাকা। [caption id="attachment_183792" align="aligncenter" width="480"]  পূর্ত দফতরের নথি[/caption]   রবীন্দ্রনাথের জন্মভিটে থেকে মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত দূরত্ব ৩.৮ কিলোমিটার। সেখানে সভা হয়েছিল। পূর্ত দফতরের ওই নথিতে লেখা রয়েছে, মঞ্চ বাঁধা, ব্যারিকেড দেওয়া, অতিথিদের আপ্যায়ণ, সাজানো গোছানো, গোটা মিছিল এবং সভার লাইভ স্ট্রিমিং—সবটা করতে এই টাকা খরচ হয়েছে। যদিও পূর্ত দফতরের কোনও কর্তা এ ব্যাপারে মুখ খোলেননি। একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অনেকেরই প্রশ্ন, যাই হোক না কেন, তাই বলে এক কোটি তিরিশ লক্ষ টাকা? মুখ্যমন্ত্রী যে রোজ বলেন আমাদের টাকা নেই, আমাদের টাকা নেই। এত এত ঋণের বোঝা!   এই অর্থের পরিমাণ শুনেই নবান্নের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ তুলছেন বিরোধীরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “এর পিছনেও নির্ঘাত ভাগ-বাটোয়ারা আছে। না হলে এই জিনিস হতে পারে না। রাজ্যের সব কর্মসূচিতেই এটা হয়। আমরা সরকারে এসে ধরে ধরে সবগুলোর তদন্ত করব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে মোচ্ছবের জায়গা বানিয়েছেন।” প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এ ব্যাপারে বলেন, “আর কিছু বলার নেই। একটা মিছিল করতে এক কোটি ৩০ লক্ষ টাকা একটা সরকার খরচ দেখাচ্ছে! এদের লজ্জাও করে না, মানুষের টাকা নিয়ে এ ভাবে নয়-ছয় করছে। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত।” বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “এই সরকার পরের ধনে পোদ্দারি করছে। যে শুনবে সে-ই বলবে এই পরিমাণ অর্থ একটা মিছিলে খরচ হতে পারে না। বাংলায় রানির রাজত্ব চলছে। ওঁর মর্জিতেই সব। গণতন্ত্র বলে কিচ্ছু নেই।”

```