Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার সর্প সাক্ষাৎ: ইলিয়ট পার্কে কী কী সাপ থাকতে পারে, কী বলছেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্প সাক্ষাতের কথা জানিয়েছেন সোমবার। তিনি বলেছেন, “এখানে একটা পুলিশের পার্ক রয়েছে। ইলিয়ট পার্ক। আমি আগে সেখানে হাঁটতে যেতাম। এখন আর আমি যাই না, বিশেষ করে গরমকাল

মমতার সর্প সাক্ষাৎ: ইলিয়ট পার্কে কী কী সাপ থাকতে পারে, কী বলছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 1 July 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্প সাক্ষাতের কথা জানিয়েছেন সোমবার। তিনি বলেছেন, “এখানে একটা পুলিশের পার্ক রয়েছে। ইলিয়ট পার্ক। আমি আগে সেখানে হাঁটতে যেতাম। এখন আর আমি যাই না, বিশেষ করে গরমকালে আর বর্ষাকালে। তার কারণ আমি একদিন গিয়ে দেখেছি, তিনটে সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে। একটা সাপ জল দিয়ে সাঁতার কেটে উঠছে।" https://www.youtube.com/watch?v=hh4y2-X3Vnw&feature=youtu.be কিন্তু কী ধরনের সাপ থাকতে পারে ইলিয়ট পার্কে? সর্প বিশারদ কৌশিক জানাচ্ছেন, “ইলিয়ট পার্কে কোনও বিষধর সাপ থাকার সম্ভাবনা নেই। ঢোঁড়া, হেলে বা দাঁড়াস থাকতে পারে। কিন্তু এদের কোনওটারই বিষ নেই।” তাঁকে প্রশ্ন করা হয় এই সাপগুলি কি ফণা তুলে দাঁড়াতে পারে? তিনি জানিয়েছেন, “কোনও নির্বিষ সাপই ফণা তুলতে পারে না।”

আরও পড়ুন- মমতার সর্প সাক্ষাৎ: ‘পার্কে ঢুকে দেখি তিনটে সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে!’

[caption id="attachment_119586" align="aligncenter" width="700"] দাঁড়াস সাপ[/caption] অন্য এক সর্প বিষারদের কথায়, “দাঁড়াস সাপের সংখ্যাই ওই সব এলাকায় (পড়ুন ইলিয়ট পার্ক) বেশি। কলকাতার পার্কগুলিতে যে হেতু প্রচুর ইঁদুর থাকে, তাই এই ধরনের সাপও থাকে।” তিনি আরও বলেন, “দাঁড়াসের বৈশিষ্ট অনেকটা কেউটের মতো। যেখানে থাকে, সেখানে অন্য কোনও সাপকে থাকতে দেয় না।” তিনিও জানিয়েছেন এরা কখনই ফণা তোলে না। [caption id="attachment_119587" align="aligncenter" width="400"] জল ঢোঁড়া সাপ[/caption] তবে তাঁর কথায়, “কলকাতায় কেউটে বা চন্দ্রবোড়া দু’একটা থাকলেও থাকতে পারে। কিন্তু সেটা ময়দানে। পার্কে থাকার সম্ভাবনা নেই।” ব্যাখ্যা করে তিনি বলেন, “যে হেতু পার্কে প্রচুর মানুষ আসে। তাই কেউটে বা চন্দ্রবোড়া থাকে না। এই ধরনের সাপ নিরিবিলি এলাকাতেই থাকতে পছন্দ করে।” ফণা তোলা প্রসঙ্গে তিনি আরও বলেন, “অনেক সময়ে সাপ মাথা তুললে মানুষ ভাবে ফণা তুলছে। কিন্তু ব্যাপারটা এক নয়। নির্বিষ ঢোঁড়া বা দাঁড়াস অনেক সময়ে মাথা তোলে। সেটাকে ফণা ভেবে ভুল করেন অনেকে।”

```