Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালে কাজ করতে হলে আবাসন ছাড়তে হবে, বর্ধমানে হুমকির মুখে ডাক্তার-নার্সরা

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি হলেই সেখানে করোনার উপসর্গ রয়েছে এমন লোকজনকে ভর্তি করা হবে। স্রেফ এই আশঙ্কাতেই নাকি বর্ধমানের একটি বেসরকারি শিশু হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আবাসন ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্ধমা

হাসপাতালে কাজ করতে হলে আবাসন ছাড়তে হবে, বর্ধমানে হুমকির মুখে ডাক্তার-নার্সরা

শেষ আপডেট: 24 March 2020 11:59

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি হলেই সেখানে করোনার উপসর্গ রয়েছে এমন লোকজনকে ভর্তি করা হবে। স্রেফ এই আশঙ্কাতেই নাকি বর্ধমানের একটি বেসরকারি শিশু হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আবাসন ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্ধমান শহরে কিশলয় নামে একটি শিশু হাসপাতালের সঙ্গে যুক্ত কয়েক জন চিকিৎসক ও নার্স থাকেন শহরের একদিকে ‘উল্লাসনন্দিনী’ নামে একটি বহুতল আবাসনে। ওই আবাসনে কয়েকজন স্বাস্থ্যকর্মীও থাকেন। সেই আবাসনের সম্পাদক পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে নাকি হুমকি দিচ্ছেন। কিশলয়ের সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নাকি বলা হচ্ছে যে এই আবাসনে তাঁদের থাকা চলবে না। আবাসনে যদি থাকতেই হয় তাহলে হাসপাতালে কাজ ছাড়তে হবে – অভিযোগ এমনই। ওই ব্যক্তি নিজের নাম জয়ন্ত বলে জানিয়েছিলেন। এই খবর গণমাধ্যমের কাছে পৌঁছতেই অভিযুক্তকে ফোন করা হয়। ওই ব্যক্তি ‘শরীর খারাপ’ বলে ফোন কেটে দেন। তারপর থেকে একবারও তাঁকে ফোনে পাওয়া যায়নি। প্রতিবারই তিনি ফোন কেটে দিচ্ছেন। পুলিশও পরে ওই বহুতল আবাসনে গিয়ে অভিযুক্তের খোঁজ করে কিন্তু আবাসনের কেউ এব্যাপারে কোনও কথা বলেননি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

```