Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়্গপুরে আরও এক আরপিএফ জওয়ানের করোনা পজিটিভ, জানিয়ে দিল রেল

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ফেরা আঠেরো জন আরপিএফ জওয়ানের মধ্যে আজ বৃহস্পতিবার আরও একজনের করোনা পজিটিভ পাওয়া গেল। প্রথম দফায় ছ’জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তারপকে বারো জনকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকেই দ্বিতীয়

খড়্গপুরে আরও এক আরপিএফ জওয়ানের করোনা পজিটিভ, জানিয়ে দিল রেল

শেষ আপডেট: 30 April 2020 17:22

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ফেরা আঠেরো জন আরপিএফ জওয়ানের মধ্যে আজ বৃহস্পতিবার আরও একজনের করোনা পজিটিভ পাওয়া গেল। প্রথম দফায় ছ’জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তারপকে বারো জনকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকেই দ্বিতীয় দফায় আরও এক জন আরপিএফ কর্মীর কোভিড-১৯ ধরা পড়েছে বৃহস্পতিবার। একথা জানিয়েছেন রেলের চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট এসএ নাজমি। দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম আদিত্য চৌধরি আগেই জানিয়েছিলেন যে কিছুদিন আগে বাংলা থেকে ২৯ জন আরপিএফ জওয়ান দিল্লিতে গিয়েছিলেন অস্ত্র আনতে। সেই দলে অন্য রাজ্যেরও আরপিএফ কর্মীরাও ছিলেন। তাঁদের মধ্যে একজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল ওড়িশায়। এই খবর জানার পরে সেই দলে থাকা এরাজ্যের আরপিএফ জওয়ানদের কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্য থেকে খড়্গপুরে আগে ছ’জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। একজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন আরও একজনের করোনা সংক্রমণ ধরা পড়ল খড়্গপুরে।

```