Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেদিনীপুরে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার বৃদ্ধ গৃহশিক্ষক

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে বৃদ্ধ গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোকুলনগরে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার বয়স মাত্র ৯ বছর। চতুর্থ শ্রেণিতে ওঠার

মেদিনীপুরে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার বৃদ্ধ গৃহশিক্ষক

শেষ আপডেট: 23 February 2020 10:16

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে বৃদ্ধ গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোকুলনগরে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার বয়স মাত্র ৯ বছর। চতুর্থ শ্রেণিতে ওঠার পরেই তাকে পড়াতে আসতেন নিমাই চক্রবর্তী নামের এক বৃদ্ধ। এলাকায় গৃহশিক্ষক হিসেবে নিমাইবাবুর যথেষ্ট নামডাক থাকায় তাঁর কাছেই মেয়েকে পড়ানোর দায়িত্ব দেন নাবালিকার বাবা-মা। জানা গিয়েছে, কয়েক দিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান নিমাইবাবু। নাবালিকা ভয়ে কাউকে জানাতে পারেনি। কিন্তু পরেও একাধিকবার এই ঘটনা ঘটে। অবশেষে মেয়ের ব্যবহারে পরিবর্তন দেখে বাবা-মা তাকে জিজ্ঞাসা করলে সব খুলে বলে ওই পড়ুয়া। তারপরে গ্রামের পঞ্চায়েতে খবর দেন নাবালিকার বাবা-মা। সূত্রের খবর, অভিযোগ পেয়ে প্রথমে গ্রামে সালিশি সভা বসানো হয়। সেখানে ডাকা হয় নিমাইবাবুকে। তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে শনিবার রাতে গৃহশিক্ষককে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাতে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। অভিযুক্তকে রবিবার ঘাটাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

```