Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিদ্যার আরাধনায় মাইকের চিৎকার, প্রতিবাদ করে মরতে হলো বৃদ্ধকে

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের আগের রাতে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার গাঁফুল গ্রামে। নিহতের নাম হারাধন মাল (৬৫)। পুজো উদ্যোক্তাদ

বিদ্যার আরাধনায় মাইকের চিৎকার, প্রতিবাদ করে মরতে হলো বৃদ্ধকে

শেষ আপডেট: 12 February 2019 10:28

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের আগের রাতে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার গাঁফুল গ্রামে। নিহতের নাম হারাধন মাল (৬৫)। পুজো উদ্যোক্তাদের মারে গুরুতর জখম আরও দু’জন গ্রামবাসী। আহত তরুণ মাল এবং রাজকুমার মালকে ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে। ইতমধ্যেই এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছে প্রশাসন। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ছিল সরস্বতী পুজোর তিথি। সোমবার বহু জায়গায় প্রতিমার বিসর্জনও হয়ে গিয়েছে। কিন্তু তাতেও আশ মেটেনি খড়গ্রামের আদিত্য মৌলিদের। অভিযোগ, সোমবার মাঝ রাত পর্যন্ত মাইক বাজছিল মণ্ডপে। পাশেই মাধ্যমিক পরীক্ষার্থী রণজিৎ মালের বাড়ি। তার পরিবারের লোকজন মাইক বন্ধ করতে বলায় বচসা শুরু হয় আদিত্যদের সঙ্গে। রাতের মতো ব্যাপারটা মিটে গেলেও মঙ্গলবার সকাল হতেই শুরু হয় গণ্ডগোল। স্থানীয়রা জানিয়েছেন, ওই পরিবারটির উপর সকালে এসে চড়াও হয় আদিত্যবাহিনী। প্রতিবেশীরা আটকাতে গেলেই শুরু হয় মারধর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হারাধন মাল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

```