Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরির প্রতিবাদ করায় নদিয়ায় বৃদ্ধকে পিটিয়ে খুন, আটক ২

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চুরির প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানার বেতবেরিয়া গ্

চুরির প্রতিবাদ করায় নদিয়ায় বৃদ্ধকে পিটিয়ে খুন, আটক ২

শেষ আপডেট: 2 January 2021 07:31

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চুরির প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানার বেতবেরিয়া গ্রামে। মৃত বৃদ্ধের নাম লালন বিশ্বাস। তাঁর পাটকাঠির গাদা রয়েছে। প্রতিদিন রাতেই স্থানীয় বেশ কিছু যুবক সেই গাদা থেকে পাটকাঠি চুরি করে তাতে আগুন ধরিয়ে আগুন পোহাত বলে অভিযোগ। অনেকবার বলেও চুরি থামানো যায়নি। বৃদ্ধের ভাইপো ইলিয়াস বিশ্বাসের অভিযোগ, প্রায় প্রতিদিন পাটকাঠির গাদা থেকে চুরি যাওয়ায় প্রতিবাদ করেছিলেন লালন। তার জন্য সাময়িকভাবে কিছুদিন বন্ধ ছিল চুরি। কিন্তু শুক্রবার রাতে ফের কয়েকজন পাটকাঠি চুরি করে আগুন ধরিয়েছিল। এটা দেখে প্রতিবাদ করেন লালন। যারা আগুন পোহাচ্ছিল তারা কিছুক্ষণ পরে লালনের বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে। বেশ কিছুক্ষণ মারধরের পরে তারা বেরিয়ে চলে যায়। জানা গিয়েছে, মারধরের পরে আশঙ্কাজনক অবস্থায় লালনকে পরিবারের লোকেরা চাপড়া গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরেই অভিযোগ দায়ের হয় চাপড়া থানায়। তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অপরাধীদের কড়া শাস্তির দাবি তুলেছেন সবাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

```