Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে রেড জোনে ৪ থেকে বেড়ে ১০ জেলা, কমতে পারে গ্রিন জোনের সংখ্যাও

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে রেড জোনের জেলার সংখ্যা ৪ থেকে একলাফে বেড়ে হয়েছে ১০। ওই তালিকা অনুযায়ী রাজ্যে অরেঞ্জ জোনের জেলা ৫টি

রাজ্যে রেড জোনে ৪ থেকে বেড়ে ১০ জেলা, কমতে পারে গ্রিন জোনের সংখ্যাও

শেষ আপডেট: 1 May 2020 09:54

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে রেড জোনের জেলার সংখ্যা ৪ থেকে একলাফে বেড়ে হয়েছে ১০। ওই তালিকা অনুযায়ী রাজ্যে অরেঞ্জ জোনের জেলা ৫টি এবং গ্রিন জোনের জেলার সংখ্যা ৮টি। যদিও পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, এই তালিকা কেন্দ্রের তরফে প্রকাশ করার পর বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে গ্রিন জোনে থাকা দুই জেলা আলিপুরদুয়ার এবং বীরভূমে সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে গ্রিন জোনের সংখ্যা ৮ থেকে কমে ৬ হতে পারে এবং অরেঞ্জ জোন বেড়ে ৫ থেকে হতে পারে ৭। কেন্দ্রের আগের তালিকায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর ছিল রেড জোন। তার সঙ্গে যুক্ত হয়েছে মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। কেন্দ্রের তালিকা অনুযায়ী গ্রিন জোনে রয়েছে ৮টি জেলা। সেগুলি হল, আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ রয়েছে অরেঞ্জ জোনে। প্রসঙ্গত, দু'দিন আগেও মুখ্যসচিব রাজীব সিনহা নবান্নের সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি এবং কালিম্পং নিয়ে আশা প্রকাশ করে বলেছিলেন, এই দুই জেলা অরেঞ্জ জোন থেকে গ্রিন জোনে চলে আসবে। কারণ ৪ এপ্রিল থেকে এই দুই জেলায় পজিটিভ কেস ছিল না। কিন্ত নতুন করে সংক্রমণের ঘটনা ফের রেড জোনে ঠেলে দিয়েছে উত্তরবঙ্গের এই দুই জেলাকে। যদিও কেন্দ্রের তথ্য অনুযায়ী সারা দেশে রেড জোনের সংখ্যা গত ১৫ দিনে ২৩ শতাংশ কমেছে। ১৫ এপ্রিল ভারতে রেড জোনে ছিল ১৭০টি জেলা। ৩০ এপ্রিল তা কমে দাঁড়িয়েছে ১৩০টিতে। কেন্দ্রের তরফে স্বাস্থ্যসচিব প্রীতি সুদান ওই তালিকা দিয়ে নির্দিষ্ট জোনে নির্দিষ্ট বিধি মানার নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যগুলিকে। তাতে বলা হয়েছে রেড জোন এবং বিশেষ করে কন্টেইনমেন্ট জোনে সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। কন্টেইনমেন্ট জোনে সংক্রামিতদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে আলাদা করার কাজে জোর দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়।

```