Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

লোকাল ট্রেন চালুর দিনেই বাড়ছে মেট্রোর সংখ্যা, অফিস টাইমে কমছে সময়ের অন্তর

দ্য ওয়াল ব্যুরো: ১১ নভেম্বর অর্থাৎ আগামী বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আর লোকাল ট্রেন পরিষবা শুরু হলে মেট্রোর উপরে চাপ আরও বারবে এই আশঙ্কায় বাড়ানো হল মেট্রোর সংখ্যাও। বুধবার থেকেই বাড়ছে এই সংখ্যা। সেইসঙ্গে অফিস টাইমে এক

লোকাল ট্রেন চালুর দিনেই বাড়ছে মেট্রোর সংখ্যা, অফিস টাইমে কমছে সময়ের অন্তর

শেষ আপডেট: 6 November 2020 12:31

দ্য ওয়াল ব্যুরো: ১১ নভেম্বর অর্থাৎ আগামী বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আর লোকাল ট্রেন পরিষবা শুরু হলে মেট্রোর উপরে চাপ আরও বারবে এই আশঙ্কায় বাড়ানো হল মেট্রোর সংখ্যাও। বুধবার থেকেই বাড়ছে এই সংখ্যা। সেইসঙ্গে অফিস টাইমে একটি মেট্রোর সঙ্গে অন্য একটি মেট্রোর সময়ের অন্তরও কমছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে। পুজোর সময়েই মেট্রো ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৫২টি করা হয়েছিল। সেই সংখ্যা আরও বাড়িয়ে ১৯০টি করা হচ্ছে। অর্থাৎ আগামী বুধবার থেকে দিনে ১৯০টি মেট্রো চলাচল করবে। সেইসঙ্গে অফিস টাইমে একটি মেট্রোর সঙ্গে আর একটি মেট্রোর সময়ের অন্তর কমিয়ে ৭ মিনিট করা হয়েছে। অর্থাৎ যাতে অফিস টাইমে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যায়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকেই এই পরিষেবা চালু করার কারণ হল লোকাল ট্রেন শুরু হলে মেট্রোতেও যাত্রীর সংখ্যা বাড়বে। এই অতিরিক্ত যাত্রীর ফলে যাতে পরিষেবার সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোর সংখ্যা বাড়লেও মেট্রোর বাকি নিয়ম অর্থাৎ টিকিট কাটার নিয়ম ও স্বাস্থ্যবিধিতে কোনও পরিবর্তন হচ্ছে না। সেসব কিছু মেনেই যাতায়াত করতে হবে যাত্রীদের। মেট্রোর সংখ্যা বাড়ায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেই মেট্রো সূত্রে খবর। পুজোর আগেও মেট্রো পরিষেবায় একাধিক বদল আনা হয়েছিল। ট্রেনের সংখ্যা ও সময়ে বদল হয়েছিল। বলা হয়েছিল রাত সাড়ে ৮টার বদলে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। নোয়াপাড়া স্টেশন থেকে রাত ৮টা ২৫ মিনিটের পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে ৮টা ৫৫ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। সকাল ও সন্ধের অতি ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। সোম থেকে শনি যাত্রীদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য ১৪৬টির বদলে থাকবে ১৫২টি ট্রেন। সেই সংখ্যা আরও বাড়ানো হল। এছাড়া রবিবারের মেট্রো পরিষেবার সময়সূচিতেও এসেছে পরিবর্তন। নিউ নরম্যাল পরিস্থিতিতে মেট্রো চালু হওয়ার পর থেকে রবিবার ৫৮টি ট্রেন চলত। গত ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৬৪টি করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, রবিবার সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চালু থাকবে মেট্রো রেল পরিষেবা। অবশ্য পুজোর আগেই যাত্রী সুরক্ষায় কিছু নতুন নিয়মের কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলা হয়েছে, সঠিক ভাবে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন। স্টেশনের ভিতর প্রবেশের আগে মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতিনিধিদের কাছে পরীক্ষা করা বাধ্যতামূলক। স্টেশনের ভিতর যেখানে সেখানে থুতু ফেলা বা কোনও রকম অপ্রীতিকর ঘটনা যা অন্যের এবং পরিবেশের সমস্যার কারণ হতে পারে, তেমনটা করলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অমান্য করলে রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় আইন অমান্যকারীকে সাজা দেওয়া হবে। মোটা অঙ্কের জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে।

```