Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আরও বেশি লোকাল ট্রেন চলবে হাওড়া-শিয়ালদহ থেকে, রাজ্যকে চিঠি রেলের

দ্য ওয়াল ব্যুরো: গতকাল পূর্ব রেলের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকের পরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, আগামী ১১ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে ঠিক হয়, হাওড়া ও শিয়ালদহ থেকে মোট ৩৬২টি ট্রেন চলবে

আরও বেশি লোকাল ট্রেন চলবে হাওড়া-শিয়ালদহ থেকে, রাজ্যকে চিঠি রেলের

শেষ আপডেট: 6 November 2020 15:21

দ্য ওয়াল ব্যুরো: গতকাল পূর্ব রেলের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকের পরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, আগামী ১১ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে ঠিক হয়, হাওড়া ও শিয়ালদহ থেকে মোট ৩৬২টি ট্রেন চলবে। কিন্তু সেই ট্রেনের সংখ্যা এবার বাড়ানো হল। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার থেকেই হাওড়া ও শিয়ালদহ থেকে মোট ৬১৫টি ট্রেন চলবে, যা সাধারণ ট্রেন পরিষেবার ৪৫ শতাংশ। শুক্রবার রেলের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে। সেই চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে রাজ্যের সঙ্গে রেলের বৈঠক হয়েছে। সেই বৈঠকে একটা প্রাথমিক রূপরেখা ঠিক হয়েছে। এখানে দেখা যাচ্ছে, হাওড়া ডিভিশন থেকে ২০২টি ট্রেন ও শিয়ালদহ ডিভিশন থেকে ৪১৩টি ট্রেন চলবে। এই ট্রেনের সংখ্যা মোট রেল পরিষেবার ৪৫ শতাংশ। এই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে স্টেশনে ভিড় কমানো যায় ও সামাজিক দূরত্ব বাড়ানো যায়। রেলের তরফে পাঠানো এই চিঠিতে আরও লেখা রয়েছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে রাজ্যের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে রাজ্য নজর দেবে। শুধু তাই নয়, অফিস টাইমে ভিড় নিয়ন্ত্রণের জন্য রেলকে সাহায্য করার প্রতিশ্রুতিও রাজ্য দিয়েছে এমনটাই জানিয়েছে রেল। অবশ্য বিধি কার্যকর হওয়া ও সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে আগামী সোমবার ফের নবান্নে বৈঠকে বসবেন রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা। গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৈঠক হচ্ছে রেল ও রাজ্য সরকারের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রেলকে আমরা আগেই বলেছি লোকাল ট্রেন বেশি চালাবেন। তাতে ভিড় কম হবে। তবে হ্যাঁ কোভিড প্রটোকল মেনেই চালাতে হবে।" বুধবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ট্রেন চললেও যাত্রীসংখ্যা অর্ধেক করে দেওয়া হবে। এখন একটা ট্রেনে ১২০০ জন যাত্রী বসে যেতে পারেন। কোভিড বিধি মেনে এই সংখ্যাই ৬০০ জনে নামিয়ে আনা হবে। ট্রেনে উঠলে মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হবে। কিন্তু এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত করা যাবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। তাঁদের মতে, যখন ১০০ শতাংশ ট্রেন চলত এবং ট্রেনযাত্রীরা তাতে চাপতেন তখনই অফিসটাইমে বাদুড় ঝোলা অবস্থা হতো। ট্রেনের সংখ্যা কমালে বিপত্তি আরও বাড়তে পারে। এই সমস্যা যাতে কিছুটা কমে, সেই জন্যই এবার ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল।

```