Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবাদের জেরে মাথা ফাটল প্রৌঢ়ের, গৃহবধূকে বিবস্ত্র করে মার হাসনাবাদে

দ্য ওয়াল ব্যুরো: ছাগলে সর্ষের ক্ষেত নষ্ট করছে, তাই খেত থেকে প্রতিবেশীর ছাগলটিকে তাড়িয়ে দিয়ে সেটিকে বেঁধে রাখার পরামর্শ দিয়েছিলেন। অভিযোগ, স্রেফ এই কারণেই বাড়িতে এসে অতর্কিতে কাঠ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে প্রতিবেশীরা। বসিরহাট মহকুমা

বিবাদের জেরে মাথা ফাটল প্রৌঢ়ের, গৃহবধূকে বিবস্ত্র করে মার হাসনাবাদে

শেষ আপডেট: 12 February 2020 10:47

দ্য ওয়াল ব্যুরো: ছাগলে সর্ষের ক্ষেত নষ্ট করছে, তাই খেত থেকে প্রতিবেশীর ছাগলটিকে তাড়িয়ে দিয়ে সেটিকে বেঁধে রাখার পরামর্শ দিয়েছিলেন। অভিযোগ, স্রেফ এই কারণেই বাড়িতে এসে অতর্কিতে কাঠ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে প্রতিবেশীরা। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ধর্মপুর গ্রামের ঘটনা। আক্রান্ত হয়েছেন রামকৃষ্ণ ওরফে অসীম মণ্ডল ও তাঁর স্ত্রী। রামকৃষ্ণের স্ত্রী মঙ্গলবার কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, অতর্কিতে বাড়িতে ঢুকে তাঁকে বিবস্ত্র করে মারধর করে প্রতিবেশী সঞ্জয় মণ্ডল, মহীতোষ মণ্ডল, বিভূতি, মৃত্যুঞ্জয় ও রাধাপদ মণ্ডল। রামকৃষ্ণের অভিযোগ, তাঁকে চ্যালা কাঠ দিয়ে মারধর করার পাশাপাশি মাথায় কাটারির কোপ দেওয়া হয়েছে। রামকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বয়ান অনুযায়ী, তাঁরা সর্ষের ক্ষেতে কাজ করছিলেন। তখন সেখানে প্রতিবেশীদের একটি ছাগল এসে খেত তছনছ করতে শুরু করে। তাঁরা প্রতিবেশীর কাছে গিয়ে বলেন যাতে ওই ছাগলটিকে বেঁধে রাখা হয়। বেলা বারোটা নাগাদ তাঁরা ক্ষেত থেকে ফিরে বাড়িতে কাজ শুরু করেন। রামকৃষ্ণ বাড়ির চাল ছাইতে শুরু করেন ঘরামির সঙ্গে। তখন আচমকা একজন তাঁকে চেলা কাঠ দিয়ে পিছন থেকে আঘাত করে। পরে কাটারির কোপ মারে। ওই লোকজন তাঁদের ঘরের ঢুকে মারধর করতে শুরু করে তাঁর স্ত্রীকে। তাঁর পরণের পোশাক খুলে মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। আহত রামকৃষ্ণকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে হাসনাবাদ থানায়। অভিযুক্তরা সকলেই পলাতক। সূত্রের খবর, এই দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। তাঁরা দূর সম্পর্কের আত্মীয়। মূলত জমি-জমা নিয়েই বিবাদ। বছর দুয়েক আগে এনিয়ে থানা-পুলিশও হয়েছে। এখন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

```