Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিঙ্গলগঞ্জে তৃণমূলের উপপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগে গণধোলাই, আশঙ্কাজনক তিন, পাল্টা অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: হিঙ্গলগঞ্জে এক উপপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গণধোলাই দিল গ্রামের লোকজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রহৃত যুবকদের বাড়ির লোক পাল্টা অভিযোগ করেছেন উপপ্রধানের বিরুদ্ধে। তাঁরা জানিয়েছেন, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়

হিঙ্গলগঞ্জে তৃণমূলের উপপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগে গণধোলাই, আশঙ্কাজনক তিন, পাল্টা অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

শেষ আপডেট: 10 April 2020 08:20

দ্য ওয়াল ব্যুরো: হিঙ্গলগঞ্জে এক উপপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গণধোলাই দিল গ্রামের লোকজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রহৃত যুবকদের বাড়ির লোক পাল্টা অভিযোগ করেছেন উপপ্রধানের বিরুদ্ধে। তাঁরা জানিয়েছেন, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই তিন যুবককে গণধোলাই দেওয়া হয়েছে। বাড়ি থেকে ত্রাণ দেওয়ার জন্য বেরোতেই বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার স্যান্ডেল বিলগ্রামের উপপ্রধানের উপরে হামলা করার চেষ্টার অভিযোগ ওঠে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। উপপ্রধানের বক্তব্য অনুযায়ী, স্যান্ডেল বিলগ্রামের ভেটকিয়ায় আজ শুক্রবার সকাল আটটা নাগাদ সান্ডেল বিলগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন গাজি ত্রাণ বণ্টন করার জন্য বাড়ি থেকে বেরোন। সেই সময় মোটরসাইকেলে চেপে দুই সশস্ত্র দুষ্কৃতী তাঁর ওপর হামলা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। চলে গণধোলাই। লকডাউনের জেরে গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করছিলেন জয়নাল আবেদিন গাজি। তখনই নাকি মোটরসাইকেলে করে দুই সশস্ত্র দুষ্কৃতী তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীরা ওই দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন। তাদের বেধড়ক মারধর করতে শুরু করেন গ্রামের লোকজন। তাদের মোটরসাইকেলও ভাঙচুর করেন। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এলে দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে গণপ্রহারে তিনজনের আহত হওয়া নিয়ে। উপপ্রধানের বিরুদ্ধে আক্রান্ত যুবকের পরিবারের পাল্টা অভিযোগ, আবেদিন গাজি ও তার দলবল পরিকল্পিত ভাবে বাড়িতে ডেকে এনে সৈয়দ গাজি নামে একজনকে বেধড়ক মারধর করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’জনকে গাছে বেঁধে রাখে। মোট তিন জনকে তারা মারধর করেছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালের ১৯ জুন বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের আগে এই উপপ্রধানকেই রাতের অন্ধকারে ঘরের মধ্যে খুনের চেষ্টা করা হয়েছিল। তাঁকে না পেয়ে তাঁর মাকে গুলি করা হয়েছিল। সেই ঘটনা লোকে এখনও ভোলেননি। সব মিলিয়ে আজকের এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত ভোটের আগের সেই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা পুলিশ সেব্যাপারে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পাঁচ জনকে আটক করেছে। ধৃত দুষ্কৃতীদের নাম আশরাফ গাজি ও নুরুল ইসলাম সরদার। তাদের বাড়ি পাশের গ্রাম বাঁকড়ায়। কেন এই ভাবে তারা বেপরোয়া ভাবে প্রকাশ্য দিবালোকে উপপ্রধানের উপরে হামলা করল তাও খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ আছে নাকি পুরনো শত্রুতার জেরে এই কাণ্ড নাকি ক্ষমতা দখলের লড়াই তা নিয়ে প্রশ্ন উঠেছে।

```