Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জম্মু-কাশ্মীরের যৌনপল্লি থেকে বধূ ফিরলেন হাড়োয়ায় বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ছ’মাস পরে অবশেষে জম্মু-কাশ্মীরের যৌনপল্লি থেকে দক্ষিণ রানিগাছিতে ফিরলেন এক গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার খাশবালান্ডার বাসিন্দা ওই বধূ রাজারহাট নিউটাউনের একটি বহুতল আবাসনে পরিচারিকার কাজ করতেন। মাস ছয়েক আগে সেই আবাস

জম্মু-কাশ্মীরের যৌনপল্লি থেকে বধূ ফিরলেন হাড়োয়ায় বাড়িতে

শেষ আপডেট: 6 March 2020 07:08

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ছ’মাস পরে অবশেষে জম্মু-কাশ্মীরের যৌনপল্লি থেকে দক্ষিণ রানিগাছিতে ফিরলেন এক গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার খাশবালান্ডার বাসিন্দা ওই বধূ রাজারহাট নিউটাউনের একটি বহুতল আবাসনে পরিচারিকার কাজ করতেন। মাস ছয়েক আগে সেই আবাসনেই আজহার মোল্লা নামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। ভালো কাজের প্রলোভন দেখিয়ে আজহার মোল্লা প্রথমে তাঁকে দিল্লিতে নিয়ে যায়, পরে জম্মু-কাশ্মীরে নিয়ে গিয়ে এক লক্ষ টাকায় ওই আদিবাসী গৃহবধূকে বিক্রি করে দেয়। ওই বধূ নিখোঁজ হয়ে যাওয়ার পরে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, নিখোঁজের কোনও তদন্তই করছিল না পুলিশ। তখন ওই বধূর মা যোগাযোগ করেন বসিরহাটের একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে। সেই সংগঠনটি তৎপর হয়ে খোঁজখবর শুরু করে এবং পুরো ঘটনা জেনে পুলিশকে জানায় বলে দাবি। তারপরে আজহার মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে ওই বধূকে কাশ্মীরের একটি যৌনপল্লিতে সে বিক্রি করে দিয়েছে। সেই সূত্র ধরেই হাবড়া থানার ওসি, তদন্তকারী আধিকারিক ও কয়েকজন পুলিশকর্মী দিল্লি হয়ে কাশ্মীরে যান। স্থানীয় পুলিশের সহায়তায় ওই বধূকে যৌনপল্লি থেকে সোমবার তাঁরা উদ্ধার করেন। বৃহস্পতিবার রাত্রিবেলা হাড়োয়া থানায় ওই বধূকে আনা হয়। রাতেই তাঁরে ফেরানো হয় বাড়িতে। আজ তাঁকে বসিরহাট আদালতে তোলা হবে।

```