Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেড়ির টাকা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাড়োয়ায় গুলি-বোমা-অবরোধ

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পাট্টা জমি থেকে প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বোমাবাজি ও পথ অবরোধ হয়।  শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্

ভেড়ির টাকা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাড়োয়ায় গুলি-বোমা-অবরোধ

শেষ আপডেট: 13 February 2020 15:37

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পাট্টা জমি থেকে প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বোমাবাজি ও পথ অবরোধ হয়।  শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। অভিযোগ, হাড়োয়ার গোবরিয়া এলাকায় কয়েকশো বিঘা পাট্টা জমির লিজ-টাকা দিচ্ছেন না হাড়োয়ার তৃণমূল নেতা তথা মিনাখাঁ বিধানসভার বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল ও হাড়োয়ার অপর তৃণমূল নেতা বজলুর রহমান। এই জমিগুলিতে প্রধানত ভেড়ি বানিয়ে মাছচাষ করা হয়। নিয়ম অনুযায়ী, কোনও খাস জমি পাট্টার মাধ্যমে ভাগচাষিদের বিলি করা হলে সেই জমি থেকে যা আয় হয় তা একত্রিত করা হয়। তারপরে প্রত্যেকের খরচ বাদ দিয়ে বাকি টাকা সমান ভাগে ভাগ করা হয় ওই জমির ভাগচাষিদের মধ্যে। একেই স্থানীয় ভাবে বলা হয় লিজ-টাকা বা লিজ-মানি। অভিযোগ, আয়ের টাকা ভাগ হওয়ার আগেই চলে যাচ্ছে ক্ষমতাশালী একটি গোষ্ঠীর হাতে। বঞ্চিত হচ্ছে অপর গোষ্ঠী এমনকি মাছচাষিরাও। দুই গোষ্ঠীই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে এলাকার লোকজনের দাবি। প্রাপ্য লিজ-টাকা ফেরতের দাবিতে এদিন হাড়োয়া-কলকাতা রোড অবরোধ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা হাড়োয়ার তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল খালেক মোল্লার ঘনিষ্ঠ কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক। অভিযোগ, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পথ অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ওই রাস্তা সংলগ্ন একটি ইটভাটায় বোমাবাজি করে কয়েক জন তৃণমূল অশ্রিত দুষ্কৃতী। এমনকি শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। দুষ্কৃতীরা সকলেই তৃণমূল নেতা বজলুর রহমানের ঘনিষ্ঠ বলে অপর গোষ্ঠীর অভিযোগ। বোমাবাজির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় মিনাখাঁর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ও হাড়োয়া থানার পুলিশ। ইটভাটায় পুলিশ গেলে কয়েকজন পালাতে যায়, পুলিশ তাদের তাড়া করে। আটক করে বজলুর রহমানকে, আটক করা হয় বেশ কয়েকটি মোটরবাইকও। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। কিছুক্ষণ পরেই হাড়োয়া ব্রিজের মুখে হাড়োয়া-কলকাতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কয়েক জন পাট্টা-জমির মালিক। এঁরা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক ও আব্দুল খালেক মোল্লা ঘনিষ্ঠ বলে পরিচিত। অবরোধকারীদের বক্তব্য, চাষি-সহ প্রত্যেকের প্রাপ্য টাকা দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় তবে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। বোমা-গুলির জেরে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ভেড়ি এলাকায় উত্তেজনা থাকায় রাত পর্যন্ত পুলিশ সেখানে টহল দেয়।

```