Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মঙ্গলবার থেকে বুধবার, হাওড়া কর্পোরেশন এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া কর্পোরেশন এলাকার সমস্ত ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যে থেকে বুধবার সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। পদ্মপুকুর জল প্রকল্পে পাইপ লাইন মেরামতির জন্য এই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই পদ্মপ

মঙ্গলবার থেকে বুধবার, হাওড়া কর্পোরেশন এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ

শেষ আপডেট: 7 January 2019 17:48

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া কর্পোরেশন এলাকার সমস্ত ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যে থেকে বুধবার সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। পদ্মপুকুর জল প্রকল্পে পাইপ লাইন মেরামতির জন্য এই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই পদ্মপুকুর জল প্রকল্পে পাইপ লাইনে লিক দেখা যাচ্ছিল। ফলে তার সংস্কার জরুরি হয়ে পড়েছিল। সেই কাজই করছে কর্পোরেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন এ ঘটনা প্রথম নয়, ডিএম ও তাঁর শ্বশুরবাড়ি নিয়ে ক্ষোভ ছিলই আলিপুরদুয়ারে

হাওড়া কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ন হওয়ায় এখন কোনও পুরবোর্ড নেই। একজন প্রশাসক বসানো হয়েছে। তিনিই প্রশাসনের কাজ দেখছেন। কর্পোরেশন সূত্রে খবর, বুধবার বিকেলের মধ্যেই সংস্কারের কাজ হয়ে যাওয়ার কথা। না হলে বুধবার রাতের মধ্যেই গোটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বৃহস্পতিবার সকাল থেকেই পুরবাসীরা জল পাবেন বলে মনে করছে কর্পোরেশন কর্তৃপক্ষ। এখন হাওড়া কর্পোরেশন সম্প্রসারিত হয়েছে। আগে যা ছিল বালি পৌর এলাকার অন্তর্ভুক্ত, সেটাও এখন হাওড়া কর্পোরেশনের মধ্যে পড়ে। সেই এলাকাতেও জল থাকবে না বলে জানিয়েছেন কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে জল না থাকার এই খবরে বেশ চিন্তিত হাওড়া কর্পোরেশন এলাকার বাসিন্দারা। একটা গোটা দিন জল না থাকলে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হবে বলেই তাঁদের বক্তব্য। কেউ কেউ জানিয়েছেন, সে দিন যাতে সমস্যার মুখে পড়তে না হয়, তাই আগে থেকেই বাড়িতে জল মজুত করে রাখবেন তাঁরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```