Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানে চলেনি বেসরকারি বাস, সরকারি বাসে থার্মাল স্ক্রিনিং করে তোলা হচ্ছে যাত্রী, সামাজিক দূরত্ব শিকেয়

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানে বৃহস্পতিবারও পথে নামেনি বেসরকারি বাস। ফলে বাস কম যাত্রী বেশি। তাতেই ভিড় বাড়ছে বাসে। শিকেয় উঠছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি। তবে বাসে ওঠার আগে যাত্রীদের থার্মাল ক্লিনিং করা হচ্ছে। যাত্রীরা বাসে উঠছেন মাস্ক পরে

বর্ধমানে চলেনি বেসরকারি বাস, সরকারি বাসে থার্মাল স্ক্রিনিং করে তোলা হচ্ছে যাত্রী, সামাজিক দূরত্ব শিকেয়

শেষ আপডেট: 4 June 2020 16:02

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানে বৃহস্পতিবারও পথে নামেনি বেসরকারি বাস। ফলে বাস কম যাত্রী বেশি। তাতেই ভিড় বাড়ছে বাসে। শিকেয় উঠছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি। তবে বাসে ওঠার আগে যাত্রীদের থার্মাল ক্লিনিং করা হচ্ছে। যাত্রীরা বাসে উঠছেন মাস্ক পরে অথবা মুখে রুমাল বেঁধে। বর্ধমান শহরে টাউন সার্ভিস বাস পরিষেবাও এখনও চালু হয়নি। শহরের নবাবহাটের উত্তরা ও আলিসার পূর্বাশা বাস টার্মিনাস থেকে এদিন কোনও বেসরকারি বাসের চাকা গড়ায়নি। বাস মালিক সংগঠনের নেতা শরৎ কোনার অবশ্য দাবি করেছেন বেসরকারি বাস রাস্তায় নেমেছে কিন্তু যাত্রী না থাকায় খুব সমস্যা হচ্ছে। একবার বাস গন্তব্যে গিয়ে তেলের নাম না ওঠায় আর সেই বাস ফিরে আসছে না। ট্রেন না চলায় মানুষজন বাড়ির কাজে যেতে পারছেন না। সেই কারণে বাসে যাত্রী হচ্ছে না। করোনাভাইরাসের আশঙ্কা না কাটা পর্যন্ত বাসে যাত্রী হওয়া মুশকিল বলে তাঁরা মনে করছেন। বাস পথে নেমেছে বলে বেসরকারি বাস মালিকদের সংগঠন দাবি করলেও সাধারণ মানুষ উল্টো কথা বলছেন। তাঁদের অভিজ্ঞতা হল হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলাচল করলেও বেসরকারি বাস একদম চলছে না। সব বাস ঠায় দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। ফলে বেসরকারি ক্ষেত্রে কর্মরত মানুষজন চরম ভোগান্তিতে পড়ছেন। গন্তব্যে বা কর্মস্থলে পৌঁছনোর জন্য সকাল থেকেই বাসের জন্য অপেক্ষা করছেন। হাপিত্যেশ করেও বাসের দেখা মিলছে না। দুর্গাপুর কলকাতা ভলভো বাস পরিষেবা পুরোপুরি চালু না হলেও কয়েকটি বাস চলছে কিন্তু বাসের ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় আমজনতার তাতে উঠতে সমস্যা হচ্ছে।

```