Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্নের গান্ধী জয়ন্তী মন্ত্রীহীন, মালা দিলেন সচিব

দ্য ওয়াল ব্যুরো: আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী। কেন্দ্রে যেমন বিজেপি ও কংগ্রেস আলাদাভাবে গান্ধী জয়ন্তী পালন করছে, অন্যদিকে তেমনই এ রাজ্যেও মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে হচ্ছে অনুষ্ঠান। কিন্তু

নবান্নের গান্ধী জয়ন্তী মন্ত্রীহীন, মালা দিলেন সচিব

শেষ আপডেট: 2 October 2019 08:57

দ্য ওয়াল ব্যুরো: আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী। কেন্দ্রে যেমন বিজেপি ও কংগ্রেস আলাদাভাবে গান্ধী জয়ন্তী পালন করছে, অন্যদিকে তেমনই এ রাজ্যেও মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে হচ্ছে অনুষ্ঠান। কিন্তু নবান্নে দেখা নেই রাজ্যের কোনও মন্ত্রীর। নবান্নে প্রতিদিনই একাধিক মন্ত্রী আসেন। বিভিন্ন বিশিষ্টজনের জন্মদিন উপলক্ষ্যে মাল্যদান করা হয়। থাকেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য আমলারা। কিন্তু বুধবার সেখানে কারও দেখা মিলল না। নবান্নের যেখানে এই ধরণের অনুষ্ঠান হয়, সেখানে অবশ্য মহাত্মা গান্ধীর একটি ছবি রাখা ছিল। শেষ পর্যন্ত সেই ছবিতে মালা দিলেন রাজ্যের সংস্কৃতি দফতরের সচিব মিত্র চট্টোপাধ্যায়। কিন্তু কেন এই বিশেষ দিনে দেখা নেই কোনও মন্ত্রীর? কোথায় গেলেন তাঁরা? এ ব্যাপারে প্রশ্ন করা হলে রাজ্যের এক মন্ত্রী বলেন, "রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটি হচ্ছে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব -সহ রাজ্যের সব মন্ত্রীরাও রয়েছেন। আছেন একাধিক সরকারি আধিকারিকরা। সেখানেই আমরা ঘটা করে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করছি। আজ নবান্নে কোনও মন্ত্রীর যাওয়ার কথাই ছিল না। তাই কেউ যাননি।" এ দিকে আজ সকালে ব্যারাকপুরের গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে গান্ধীমূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি।    

```