Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিলিতে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার না দেওয়ার অভিযোগ, গ্রামে ফিরলেন ৯ পরিযায়ী শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে যখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে তখন দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে কোয়ারেন্টাইন সেন্টারে অব্যবস্থার ছবি ধরা পড়ল। হিলির আইটিআই কলেজের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের আর খাবা

হিলিতে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার না দেওয়ার অভিযোগ, গ্রামে ফিরলেন ৯ পরিযায়ী শ্রমিক

শেষ আপডেট: 5 June 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে যখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে তখন দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে কোয়ারেন্টাইন সেন্টারে অব্যবস্থার ছবি ধরা পড়ল। হিলির আইটিআই কলেজের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের আর খাবার দেওয়া হবে না – একথা শুনে সেন্টার ছেড়ে অনেকেই বাড়ি চলে গিয়েছেন বলে জানা গেছে। এখানে ২৬ জন পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইনে ছিলেন। বর্তমানে যে সমস্ত শ্রমিক ওই কোয়ারেন্টাইন সেন্টারে রয়ে গেছেন তাঁরা জানিয়েছেন বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁদের খাবার দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ, খাবারের মান ভাল নয়। দুবেলাই খিচুড়ি জাতীয় খাবার দেওয়ায় শ্রমিকরা তাতে আপত্তি জানান। তখনই তাঁদের জানিয়ে দেওয়া হয় আর খাবার দেওয়া হবে না, এবার বাড়ি থেকে খাবার আনার ব্যবস্থা করতে হবে। অনেকের বাড়ি দূরে হওয়ায় তাঁদের বাড়ি থেকে খাবার পাঠানো সম্ভব নয়। তা ছাড়া কোরারেন্টাইন সেন্টারে বাড়ির লোক যাতায়াত করলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। শ্রমিকরা শুক্রবার সকালে বলেন, “খাবার দেওয়া হবে না জেনে আমরা চিন্তায় রয়েছি। তা ছাড়া যাঁরা দূরের গ্রামের বাসিন্দা তাঁরা এদিন সকালে কোয়ারেন্টাইন সেন্টার ছেড়ে চলে গেছেন।” শ্রমিকরা জানিয়েছেন, শুক্রবার সকালে ন’জন শ্রমিক ওই কোয়ারেন্টাইন সেন্টার ছেড়ে গ্রামে চলে গেছেন। বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলাশাসক নিখিল নির্মলকে জানানো হয়। সংবাদমাধ্যমকে জেলাশাসক বলেন, “ফেসিলিটি কোয়ারেন্টাইন সেন্টারে সকলকে খাবার দেওয়া হবে। বিষয়টি আমি দেখছি।” তবে এদিন দুপুর আড়াইটে পর্যন্ত ওই কোয়ারেন্টাইন সেন্টারে কোনও খাবার দেওয়া হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।

```