Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসানসোলের ধাদকায় পথ অবরোধ করে বিক্ষোভ, প্রায় চব্বিশ ঘণ্টা ধরে এলাকা বিদ্যুৎবিহীন, নেই পানীয় জল

দ্য ওয়াল ব্যুরো: রাতভর ছিল না বিদ্যুৎ। সোমবার সকাল থেকে বহু জায়গায় জলের সংকট দেখা যায়। এই অবস্থায় লকডাউন অমান্য করে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোলের ধাদকার বাসিন্দারা। বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। র

আসানসোলের ধাদকায় পথ অবরোধ করে বিক্ষোভ, প্রায় চব্বিশ ঘণ্টা ধরে এলাকা বিদ্যুৎবিহীন, নেই পানীয় জল

শেষ আপডেট: 11 May 2020 10:19

দ্য ওয়াল ব্যুরো: রাতভর ছিল না বিদ্যুৎ। সোমবার সকাল থেকে বহু জায়গায় জলের সংকট দেখা যায়। এই অবস্থায় লকডাউন অমান্য করে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোলের ধাদকার বাসিন্দারা। বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার বিকালে কালবৈশাখীর তাণ্ডবে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ইলেকট্রিকের তার ও কেবল লাইনের তার গাছের ডাল ভেঙে পড়ে। তার ফলে বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। শহরের বিভিন্ন রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে। লকডাউনের কারণে সবাই এখন গৃহবন্দী। তার উপর বিদ্যুতের সংযোগ না থাকায় লোকের অবস্থা দুর্বিষহ হয়ে পড়ে। ধাদকা এলাকায় বিদ্যুতের খুঁটির উপরে গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ কেটে যায়। জলের সরবরাহও বন্ধ। সকাল পর্যন্ত বিদ্যুৎ না আসায় লকডাউনের নির্দেশ অমান্য করে এলাকাবাসীরা ধাদকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা জানান রবিবার রাত থেকে বিদুৎ না থাকার ফলে অনেকে বাড়ির পাম্প পর্যন্ত চালাতে পারেননি। এই গরমে তাঁরা রয়েছেন বিদ্যুৎ ও জল ছাড়া অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং পানীয় জল সরবরাহ করতে হবে। রাস্তা অবরোধের কথা শুনে আসানসোল উত্তর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা বিক্ষোভকারীদের জানান বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। জলও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সেই আশ্বাস দেওয়ার পরে কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। সাড়ে তিনটের সময়েও বিক্ষোভ থামেনি। ঘটনাস্থলে গেছেন আসানসোল উত্তর থানার ওসি শান্তনু অধিকারী।

```