Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা: হোম কোয়ারেন্টাইনে কী করবেন কী করবেন না, নির্দেশিকা দিল রাজ্যের স্বাস্থ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রমশ ত্রাস তৈরি করছে নোভেল করোনাভাইরাস। সারা দেশে আক্রান্তের সংখ্যা ৫৬২। দুই বিদেশি নাগরিক-সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। বাংলাতেও আক্রান্ত হয়েছেন ৯ জন। মৃত্যুও হয়েছে একজনের। করোনা সতর্কতায় সারা দেশ জুড়ে চলছে লকড

করোনা: হোম কোয়ারেন্টাইনে কী করবেন কী করবেন না, নির্দেশিকা দিল রাজ্যের স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 25 March 2020 09:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রমশ ত্রাস তৈরি করছে নোভেল করোনাভাইরাস। সারা দেশে আক্রান্তের সংখ্যা ৫৬২। দুই বিদেশি নাগরিক-সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। বাংলাতেও আক্রান্ত হয়েছেন ৯ জন। মৃত্যুও হয়েছে একজনের। করোনা সতর্কতায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সাধারণ মানুষকে সতর্কতার খাতিরে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। এই হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কী কী করা প্রয়োজন তা নিয়ে একটি নির্দেশিকাও জারি করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে----- ১। আলো-বাতাস যুক্ত ঘরে থাকা অবশ্যই প্রয়োজন। ২। একা একটা ঘরে থাকা সম্ভব না হলে পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই এক মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। ৩। ব্যবহার করতে হবে আলাদা বাথরুম। ৪। পরিবারের বয়স্ক, শিশু, গর্ভবতী এবং কেউ অসুস্থ থাকলে তাঁদের থেকে দূরত্ব বজায় রাখা অবশ্যই প্রয়োজনীয়। ৫। এই পরিস্থিতিতে কোনওভাবেই কোনও সামাজিক অনুষ্ঠানে যাওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন যাতে কেউ আগামী তিন সপ্তাহ বাড়ির বাইরে না যান। ৬। আলাদা পাত্রে খাবার খাওয়া প্রয়োজন। আপনার খাবারের পাত্র যেন অন্য কেউ ব্যবহার না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন। অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ২৪ ঘণ্টাই মাস্ক পরে থাকা প্রয়োজন। প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর মাস্ক পরিবর্তন করুন। পুরনো মাস্ক পুড়িয়ে ফেলুন বা মাটিতে পুঁতে দিন। ৭। জ্বর-সর্দি-কাশি বা শ্বাসকষ্ট হলে অবিলম্বে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শ নিন। ৮। পরিবারের কোনও একজন নির্দিষ্ট সদস্যই আপনার দেখাশোনা করবেন। ৯। বালিশ-বিছানা ঝাড়া থেকে বিরত থাকুন। ঘর পরিষ্কারের সময় মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে নিন। এবং কাজ শেষে অতি অবশ্যই গ্লাভস খুলে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ১০। বাড়িতে এখন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কাউকে আসার অনুমতি দেবেন না। ১১। চেয়ার-টেবিল, দরজার হাতল কিংবা চেয়ারের হাতল ,জানলা এসব রোজ ব্লিচিং সলিউশন দিয়ে পরিষ্কার করা প্রয়োজন। ১২। সাধারণ ভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এইসময় স্বাস্থ্য দফতরের কর্মীরা প্রতিদিন টেলিফোনে আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করুন।

```