Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের মধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরানো হল ৫২ জন বাংলাদেশিকে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের মোকাবিলায় অন্য দেশের নাগরিকদের ভারতে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বিভিন্ন দেশের নাগরিককে তাঁদের দেশে পৌঁছে দেওয়ার ব্যাপারে সহায়তা করছে ভারত। এবার ফেরানো হল ৫২ জন বাংলাদেশিকে। উত্তর ২৪ পরগনার বন

লকডাউনের মধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরানো হল ৫২ জন বাংলাদেশিকে

শেষ আপডেট: 21 April 2020 12:46

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের মোকাবিলায় অন্য দেশের নাগরিকদের ভারতে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বিভিন্ন দেশের নাগরিককে তাঁদের দেশে পৌঁছে দেওয়ার ব্যাপারে সহায়তা করছে ভারত। এবার ফেরানো হল ৫২ জন বাংলাদেশিকে। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁদের ফেরানো হয়েছে বাংলাদেশে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই পেট্রাপোল সীমান্ত দিয়ে কোনও বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারেননি। বন্ধ করে দেওয়া হয় সমস্ত সীমান্ত এমনকি বিমানও। তবে বাংলাদেশের যে সমস্ত নাগরিক ভারতে রয়েছেন তাঁদের দেশে ফেরার উপরে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু লকডাউনের ফলে কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে পৌঁছতেই সমস্যা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। মঙ্গলবার বাংলাদেশ সরকারের নির্দেশে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত পৌঁছানোর জন্য দু’টি বাসের ব্যবস্থা করে। ওই দুটি বাসেই ৫২ জন বাংলাদেশিকে সীমান্তে পৌঁছে দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কয়েক দিন আগে দার্জিলিংয়ে গবেষণার কাজে এসে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিককে চার্টার্ড বিমানে দার্জিলিং থেকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে স্বরাষ্ট্রমন্ত্রক। পরে সংশ্লিষ্ট দেশগুলির বিশেষ বিমানকে ভারতে নামার অনুমতি দেওয়া হয়। তাঁরা সেই বিমানে নিজেদের দেশে ফেরেন। লকডাউন শুরু পরে বহু রাশিয়ান পুণ্যার্থীকেও নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করে ভারত।

```