Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নাগরিকত্ব আইন পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে, বেলুড় মঠ থেকে তোপ মোদীর

দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠানে যোগ দিয়ে নাগরিকত্ব আইন নিয়ে পাকিস্তানকে দুষলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এই নাগরিকত্ব আইনের ফলেই দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে। গো

নাগরিকত্ব আইন পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে, বেলুড় মঠ থেকে তোপ মোদীর

শেষ আপডেট: 12 January 2020 06:01

দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠানে যোগ দিয়ে নাগরিকত্ব আইন নিয়ে পাকিস্তানকে দুষলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এই নাগরিকত্ব আইনের ফলেই দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে। গোটা দুনিয়া বুঝতে পেরেছে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নির্যাতন হয় পাকিস্তানে। বেলুড় মঠের মঞ্চ থেকে মোদী নাগরিকত্ব আইন সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, এই আইন সম্পর্কে কিছু রাজনৈতিক দল যুব সম্প্রদায়কে ভুল বোঝানোর চেষ্টা করছে। পাকিস্তানে দেশভাগের পর থেকে হিন্দুরা যে অত্যাচার, নির্যাতন সহ্য করেছে, সেই হিন্দুদের সুরক্ষা দিতেই নাগরিকত্ব আইনে এই সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেন মোদী। তারপরেই পাকিস্তানকে সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ইনডোরের মঞ্চে মোদী একা, গেলেন না মমতা

মোদী বলেন, "দেশের যুব সম্প্রদায় বর্তমানে সব বুঝতে পারছেন। তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। এই নাগরিকত্ব আইন না নিয়ে এলে পাকিস্তানের মুখোশ খুলত না। গোটা দুনিয়া জানতে পারত না সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর কী পরিমাণ অত্যাচার হচ্ছে। আমরা কি সেই অত্যাচার চলতে দিতে পারি। হিন্দুদের সেখানে মরতে দিতে পারি। সেজন্যই তো এই আইন আনা হয়েছে। অন্যান্য দেশের যে মানুষরা ভারতের সংবিধানে বিশ্বাস করেন, ভারতের অখণ্ডতার কথা মানেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।"

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের নামে হচ্ছে কলকাতা বন্দর, ঘোষণা মোদীর

নাগরিকত্ব আইনের প্রসঙ্গে মোদীর পাকিস্তান বিরোধিতা অবশ্য নতুন নয়। এর আগেও অনেকবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের জন্যই এই আইন করা হয়েছে। শুধু মোদী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই সুরে কথা বলেছেন। মোদীর এই পাকিস্তান বিরোধিতাকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধেই তোপ দেগেছে বিরোধী দলগুলো। এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদীর পাকিস্তান বিরোধিতার কথা তুলে ধরেন। মমতা বলেন, "যাই জিজ্ঞাসা করছি, বলছে পাকিস্তান চলে যাও। বলছি চাকরি কই, খাবার কই, নাগরিকত্ব কই, বলছে পাকিস্তান চলে যাও। পাকিস্তান কেন যাব? হিন্দুস্থান আমাদের দেশ। আমরা হিন্দুস্থান নিয়ে কথা বলব। উনি ( পড়ুন মোদী ) কি পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর?" বিরোধীরা যতই সুর চড়ান, ফের নিজের বক্তব্যে পাকিস্তানকেই টেনে আনলেন প্রধানমন্ত্রী।

```