Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ঘরে লাগিয়ে দেওয়া হলো তালা, বসল পুলিশ পিকেট

দ্য ওয়াল ব্যুরো : লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তাল হয়ে রয়েছে ভাটপাড়া ও নৈহাটি পুরসভা এলাকা। রাজ্যের শাসকদল ও বিজেপি সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে এই এলাকায়। লোকসভার ফলপ্রকাশের পরে ইতিমধ্যেই নৈহাটি পুরসভার ১৭জন কাউন্সিলার বিজেপিতে যোগ

নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ঘরে লাগিয়ে দেওয়া হলো তালা, বসল পুলিশ পিকেট

শেষ আপডেট: 29 May 2019 13:29

দ্য ওয়াল ব্যুরো : লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তাল হয়ে রয়েছে ভাটপাড়া ও নৈহাটি পুরসভা এলাকা। রাজ্যের শাসকদল ও বিজেপি সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে এই এলাকায়। লোকসভার ফলপ্রকাশের পরে ইতিমধ্যেই নৈহাটি পুরসভার ১৭জন কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছেন। আর তারপরেই পুরসভার চেয়ারম্যানের ঘরে তালা লাগিয়ে দিল একদল লোক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। নৈহাটি পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার রামদেও প্রসাদ বর্ণাওয়াল জানিয়েছেন, বুধবার সকালে হঠাৎ করে ৩৫ থেকে ৪০ জন জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে পুরসভার মধ্যে ঢুকে পড়ে। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। নীচ থেকে উপর পর্যন্ত তারা দাপিয়ে বেড়ায়, সবাইকে কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। তারপর চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ঘরের তালা খুলে সিসিটিভি ক্যামেরার রেকর্ডার খুলে নিয়ে তারা চলে যায় বলে অভিযোগ করেছেন রামদেও প্রসাদবাবু। শেষে চেয়ারম্যানের ঘরে তালাও লাগিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। চেয়ারম্যানের নেমপ্লেট খুলে মাটিতে ফেলে দিয়ে তা পায়ে দলা হয় বলেও অভিযোগ করেছেন রামদেও। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় নৈহাটি থানাতে। সেখান থেকে পুলিশ অফিসাররা এসে পুরোটা দেখে যান। তারপরে পুরসভার মধ্যে বসানো হয় পুলিশ পিকেট। তবে এই খবর পাওয়ার পর বিজেপি কাউন্সিলার গণেশ দাস বলেছেন, "এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক, রেহাই পাবে না। তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে। পুলিশকে আমরা বলেছি কোনও রকমের রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিতে।" তবে এই ঘটনার পর স্থানীয় এক তৃণমূল কাউন্সসিলারের বক্তব্য, "নিজেরাই সব করিয়ে এখন সাধু সাজা হচ্ছে। নির্বাচনের আগে থেকে গোটা এলাকাতে উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তারপরে আবার নিজেরা ভালোমানুষির কথা বলছে।"

```