Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুমতি ছাড়াই নদিয়ার হাঁসখালিতে স্কুলের মাঠে বৌভাত, মানলেন শিক্ষক তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা হাইস্কুলের মাঠে কোনও রকম অনুমতি ছাড়াই বৌভাতের প্যান্ডেল বাঁধা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুল চলাকালীনই ওই উচ্চমাধ্যমিক স্কুলের মাঠে প্যান্ডেল বাঁধা হয়েছে এক স্কুল শিক্ষকের বৌভাতে অতিথি অপ

অনুমতি ছাড়াই নদিয়ার হাঁসখালিতে স্কুলের মাঠে বৌভাত, মানলেন শিক্ষক তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য

শেষ আপডেট: 4 March 2020 12:14

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা হাইস্কুলের মাঠে কোনও রকম অনুমতি ছাড়াই বৌভাতের প্যান্ডেল বাঁধা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুল চলাকালীনই ওই উচ্চমাধ্যমিক স্কুলের মাঠে প্যান্ডেল বাঁধা হয়েছে এক স্কুল শিক্ষকের বৌভাতে অতিথি অপ্যায়নের জন্য যিনি আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতেরও সদস্য। অভিযোগ, ক্ষমতা অপব্যবহার করে একাজ করেছেন পেশায় শিক্ষক তথা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য মলিনকান্তি রায়। মলিনকান্তি রায় পেশায় শিক্ষক এবং গাজনা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। সোমবার তাঁর বিয়ের অনুষ্ঠান ছিল। বুধবার স্থানীয় গাড়াপোতা হাইস্কুলের মাঠে বিনা অনুমতিতে তিনি নিজের বৌভাতের অনুষ্ঠান ও অতিথি অপ্যায়নের আয়োজন করেন এবং সেটি হয় স্কুল চলাকালীন। ওই স্কুলের প্রধানশিক্ষক বিকাশ বিশ্বাস জানান, তাঁর কাছ থেকে লিখিত কোনও অনুমতি নেননি মলিনকান্তি রায় নামে ওই শিক্ষক তথা পঞ্চায়েত সদস্য। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চঞ্চল বিশ্বাস বলেন, “বিষয়টি নিয়ে আমরা পরিচালন সমিতির সভাপতি মনোজকান্তি সিকদারকে জানানোর পরে তাঁর মৌখিক অনুমতিতে স্কুল প্রাঙ্গণে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান এই স্কুলের মাঠে করা হয়ে থাকে গ্রামবাসীদের কথা ভেবে।” তবে সরকারি জায়গায় বিনা অনুমতিতে অনুষ্ঠান করাটা ঠিক হয়নি বলেও তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন। বিনা অনুমতিতে স্কুলের মাঠে বিয়ের অনুষ্ঠান করার কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা শিক্ষক মলিনকান্তি রায় নিজেও।

```