Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

‘খেয়েছেন যাঁরা কাটমানি, দাদারা অথবা দিদিমণি’... গান বাঁধলেন নচি

দ্য ওয়াল ব্যুরো: কাটমানি নিয়ে শাসকের অন্দরে জনরোষের আতঙ্ক, গ্রাম-মফস্বলে নেতাদের বাড়িতে আছড়ে পড়ছে বিক্ষোভ, তখনই গিটার হাতে তুলে নিলেন নচিকেতা। বাঁধলেন গান। স্বভাবসিদ্ধ ঢঙেই তাঁর গানে বাছা বাছা শব্দ রয়েছে। সেটা বাদ দিলেও, জীবনমুখী বাংলা গান

‘খেয়েছেন যাঁরা কাটমানি, দাদারা অথবা দিদিমণি’... গান বাঁধলেন নচি

শেষ আপডেট: 22 June 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো: কাটমানি নিয়ে শাসকের অন্দরে জনরোষের আতঙ্ক, গ্রাম-মফস্বলে নেতাদের বাড়িতে আছড়ে পড়ছে বিক্ষোভ, তখনই গিটার হাতে তুলে নিলেন নচিকেতা। বাঁধলেন গান। স্বভাবসিদ্ধ ঢঙেই তাঁর গানে বাছা বাছা শব্দ রয়েছে। সেটা বাদ দিলেও, জীবনমুখী বাংলা গানের প্রাণ পুরুষ যা লিখলেন, তাতে শাসক নেতাদের অস্বস্তি বাড়বে বলেই মনে করছে রাজনোইতিক মহল। নচিকেতা তাঁর কাটমানি গানে লিখছেন, “খেয়েছেন যাঁরা কাটমানি/ দাদারা অথবা দিদিমণি/ এসেছে সময় গতিময়, দাঁত ...... ফেরত দিন- আসছে দিন”। এর পরের লাইনেই ‘বৃদ্ধাশ্রম’-এর স্রষ্টা লিখেছেন, “মন্ত্রী অথবা আমলা/ জনরোষ এ বার সামলা/ তুলবে চামড়া অসাধু দামড়া/ বাতাসে বাজছে রুদ্রবীণ- আসছে দিন।” এত দিন যাঁরা এই টাকা শাসক নেতাদের হাতে তুলে দিয়েছেন, তাঁরা যে ভয়েই দিয়েছেন তাও তুলে ধরেছেন নিজের নতুন গানে। সেখানে নচিকেতা লিখেছেন, “এত দিন যাঁরা করেছে সেলাম/ ভয়েতে থেকেছে বাধ্য গোলাম/ এখন তাঁদের মুখেতে প্রশ্ন, উত্তর আছে কি?” https://www.youtube.com/watch?v=NmWWe4iqsms&feature=youtu.be কালো হাফ স্লিভ টিশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, চোখে কালো সানগ্লাস আর গলায় জড়ানো স্কার্ফ। হাতে গিটার নিয়ে বাড়ির বিছানাতে বসেই এই গান গেয়েছেন নচি। আর সেটাই মুহূর্তে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই অনেক দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নচিকেতা। সেই সিঙ্গুর-নন্দীগ্রামের সময় থেকেই একুশে জুলাইয়ের  মঞ্চে গিয়ে গান শোনান এই শিল্পী। এ বার তিনিই কি না কাটমানি নিয়ে গান বেঁধে ফেললেন! [caption id="attachment_116875" align="aligncenter" width="1079"] বাবুলের টুইট [/caption] ডাক্তারদের ক্লিনিক করা থেকে সরকারি কর্মচারীদের অফিস ঢোকা এবং বেরনোর সময়, একাধিক বিষয় নিয়ে জ্বালাময়ী গান লিখেছেন তিনি। বাম জমানায় তাঁর লেখা ‘হাসপাতালের বেডে খেলা করে শুয়োরের বাচ্চা’ গানটি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। উঠে এসেছিল স্বাস্থ্য ব্যবস্থার জীর্ণ চেহারা। এ বার সেই নচিকেতাই বোমা ফাটালেন কাটমানি নিয়ে। প্রত্যাশিত ভাবেই এই গান ইতিমধ্যেই অস্ত্র করতে শুরু করেছে বাম এবং বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গোটা গানটির ভিডিও টুইট করে দিয়েছে লিখেছেন। এমন একটি গান লেখার জন্য ধন্যবাদও জানিয়েছেন নচিকেতাকে। পর্যবেক্ষকদের মতে, কাটমানি নিয়ে যা চলছিল তাতেই অস্থির শাসক দল। এর মধ্যে গোদের উপর বিষ ফোড়া হয়ে হাজির হল নচির গান।

```