Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রেকিং: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল, তথ্য প্রযুক্তি থেকে সরিয়ে দেওয়া হলো ব্রাত্যকে

দ্য ওয়াল ব্যুরো: আগাম কোনও ইঙ্গিতও ছিল না! বৃহস্পতিবার উত্তরবঙ্গে বসেই মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছোট হলেও, এ রদবদলও অর্থবহ! এ দিন রাত দশ'টা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিল,  তথ্য

ব্রেকিং: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল, তথ্য প্রযুক্তি থেকে সরিয়ে দেওয়া হলো ব্রাত্যকে

শেষ আপডেট: 4 October 2018 16:48

দ্য ওয়াল ব্যুরো: আগাম কোনও ইঙ্গিতও ছিল না! বৃহস্পতিবার উত্তরবঙ্গে বসেই মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছোট হলেও, এ রদবদলও অর্থবহ! এ দিন রাত দশ'টা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিল,  তথ্য প্রযুক্তি দফতর থেকে সরিয়ে দেওয়া হলো ব্রাত্য বসুকে। তাঁকে দেওয়া হলো বায়ো টেকনোলজি দফতর। অর্থমন্ত্রী অমিত মিত্রকে দায়িত্ব দেওয়া হলো তথ্য প্রযুক্তি দফতরের। আপাত ভাবে রদবদলের এই স্বরূপ দেখে অনেকেই মনে করছেন, সম্প্রতি বিনিয়োগের জন্য জার্মানি এবং ইতালি সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী। হতে পারে সেখান থেকে তথ্য প্রযুক্তিতে কোনও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তাই ব্রাত্যর হাত থেকে নিয়ে ওই দফতর দেওয়া হচ্ছে অমিত মিত্রকে। আরও পড়ুন: বিচিত্র কাণ্ড : ডিএ মামলার ফাইলই হারিয়ে ফেলল নবান্ন! তবে সেটাই একমাত্র বিশ্লেষণ নয়! বরং তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর। শাসক দলের একটি সূত্র বলছে, মন্ত্রিসভায় এই রদবদলের নেপথ্যে রয়েছে নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ড। গান্ধী জয়ন্তীর দিন সকালে নাগেরবাজারে রহস্যজনক বিস্ফোরণে একটি শিশু প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যা দশের বেশি। ঘটনার খবর পেয়ে উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী অকুস্থলে পৌঁছেছিলেন। কিন্তু দমদমের বিধায়ক হওয়া সত্ত্বেও ব্রাত্য বসুকে নাগেরবাজারে দেখা যায়নি। একবারের জন্যও তিনি সেখানে যাননি। এবং সেই রিপোর্ট নাকি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এমনিতে দলের কাজে খুব ব্যস্ত থাকার 'বদনাম' ব্রাত্যবাবুর নেই। বেশিরভাগ সময় নিজের নাটক নিয়েই ব্যস্ত থাকেন সিটি কলেজের এই অধ্যাপক। তিনি তাঁর দফতরেও বিশেষ যান না। তৃণমূল সূত্রের খবর এ সব নিয়ে জেলার নেতারা মুখ্যমন্ত্রীর কাজে ক্ষোভ জানিয়েছেন। সম্ভবত তারই প্রভাব দেখা গেল রদবদলে। ব্রাত্যকে প্রায় গুরুত্বহীন একটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে গুরুত্ব বাড়ানো হলো ধনেখালির বিধায়ক অসীমা পাত্রর। পরিকল্পনা দফতরের পাশাপাশি কৃষি ও মৎস দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

```