Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কতজনের সঙ্গে সম্পর্ক ছিল অর্চনার? উল্টোডাঙ্গার গৃহবধূ খুনে বাড়ছে রহস্য

দ্য ওয়াল ব্যুরো: যেকোনো নামকরা থ্রিলারকে পাল্লা দিতে পারবে উল্টোডাঙ্গার গৃহবধূ অর্চনা পালংদারের খুনের ঘটনা। পরতে পরতে রয়েছে রহস্য। যত দিন যাচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শনিবারই ঝাড়খণ্ড থেকে আশিস যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফ

কতজনের সঙ্গে সম্পর্ক ছিল অর্চনার? উল্টোডাঙ্গার গৃহবধূ খুনে বাড়ছে রহস্য

শেষ আপডেট: 7 October 2018 07:15

দ্য ওয়াল ব্যুরো: যেকোনো নামকরা থ্রিলারকে পাল্লা দিতে পারবে উল্টোডাঙ্গার গৃহবধূ অর্চনা পালংদারের খুনের ঘটনা। পরতে পরতে রয়েছে রহস্য। যত দিন যাচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শনিবারই ঝাড়খণ্ড থেকে আশিস যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই আশিস ছিলেন ওই হোটেলের কর্মী যেখানে খুন হয়েছিলেন অর্চনা। আশিসের বয়ানেই জানা যায় ঘটনার দিন তুমুল তর্কাতর্কি হয় অর্চনা এবং তাঁর প্রেমিক বলরাম কেশরীর। এরপরেই অর্চনাকে খুন করেন বলরাম। নিজেও আত্মঘাতী হন। হোটেলের বদনামের ভয়ে দেহ লোপাট করেন হোটেলের কর্মীরা। এ দিন ধরা পড়ার পর আশিসকে জেরা করে বাইপাসের ধারে নোনাডাঙ্গা খাল থেকে বস্তাবন্দি একটি দেহ উদ্ধার করে পুলিশ। কম্বলে মোড়া ওই দেহে পচন ধরে গিয়েছে বলে জানিয়েছে তারা। পুলিশে প্রাথমিক অনুমান, এই দেহটি অর্চনার আত্মঘাতী প্রেমিক বলরামের। তবে দেহে পচন ধরে যাওয়ায় ময়নাতদন্তে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, সম্ভবত ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হবে দেহটি। এ দিকে পুলিশ নিউ মার্কেটের ওই হোটেল কর্মী আশিসকে জেরা করে উঠে এসেছে আরও দুই হোটেল কর্মীর  নাম। আশিস জানিয়েছে, হরিহর মাহাতো এবং যদু প্রসাদ নামের দুই হোটেল কর্মীই নাকি তাঁকে দেহ লোপাট করতে সাহায্য করেছিল। এই দুই হোটেল কর্মীর খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহ লোপাটে ব্যবহার করা হয়েছিল একটি অ্যাপ ক্যাব। সেই অ্যাপ ক্যাবেরও খোঁজ চালাচ্ছে তারা। এ দিকে শোনা যাচ্ছে আশিস যাদবও নাকি অর্চনার পূর্ব পরিচিত ছিলেন। এমনকী নিউ মার্কেটের ওই হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও আগে থেকেই যোগাযোগ ছিল অর্চনার। প্রসঙ্গত, বিশ্বকর্মা পুজোর দিন দুপুর বেলা মোবাইল সারানোর নাম করে উল্টোডাঙার বাড়ি থেকে বেরিয়েছিলেন অর্চনা। তারপর আর ফেরেননি। এর কয়েকদিন পর চৌবাগার আনন্দপুর পাম্পিং স্টেশনের সামনে থেকে উদ্ধার করা হয় অর্চনার পচাগলা বস্তাবন্দি দেহ। এই খুনের ঘটনায়, প্রথম থেকেই সন্দেহ ছিল অর্চনার প্রেমিক বলরামের উপর। প্রথম থেকেই পুলিশে অনুমান ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে অর্চনাকে।

```