Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বসিরহাটে উদ্ধার পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা! তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ থাকার পর উদ্ধার হল পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বেলঘড়িয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। আজ দুপুরে স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার হয়েছে বছর পঞ্চাশের উজ্জ্বল দাসের দেহ। জানা গিয়েছে,

বসিরহাটে উদ্ধার পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা! তদন্তে পুলিশ

শেষ আপডেট: 28 September 2020 13:27

দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ থাকার পর উদ্ধার হল পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বেলঘড়িয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। আজ দুপুরে স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার হয়েছে বছর পঞ্চাশের উজ্জ্বল দাসের দেহ। জানা গিয়েছে, কাটিয়াহাট হাইস্কুলের পার্শ্বশিক্ষক ছিলেন উজ্জ্বলবাবু। পুলিশ সূত্রে খবর, রবিবার অর্থাৎ গতকাল সকালে এক আত্মীয়ের বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন উজ্জ্বলবাবু। তারপর আর বাড়ি ফেরেননি। কাল সকাল থেকে আজ দুপুর পর্যন্ত নিখোঁজ ছিলেন তিনি। তারপর স্থানীয় বসির মিঞার আমবাগান থেকে উদ্ধার হয়েছে উজ্জ্বল দাসের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উজ্জ্বলবাবু আত্মহত্যা করেছেন নাকি কেউ তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত শিক্ষকের স্ত্রী রুবি দাস জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদ, হতাশায় ভুগছিলেন উজ্জ্বলবাবু। অন্যমনস্ক থাকতেন তিনি। মৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন যে উজ্জ্বলবাবু কিছুদিন আগে এক ব্যক্তিকে কয়েক লক্ষ টাকা ধার দিয়েছিলেন। এই টাকার সূত্র ধরেই ফোনে কারও সঙ্গে প্রবল বাকবিতণ্ডা চলছিল উজ্জ্বলবাবুর। পরিবারের দাবি, মৃতের কাছে বেশ কয়েকবার হুমকি ফোনও এসেছে। ভয় দেখানো হতো তাঁকে। আপাতত মৃত শিক্ষকের ফোনের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা উজ্জলবাবুকে হুমকি দিত, ভয় দেখাত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর পাশাপাশি মৃত পার্শ্ব শিক্ষক কাকে লক্ষাধিক টাকা ধার দিয়েছিলেন তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যদি উজ্জ্বলবাবু আত্মহত্যাও করে থাকেন তাহলে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। সেইসবেরই উত্তর খোঁজার চেষ্টায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তবেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে উজ্জ্বলবাবুর খুন হওয়ার প্রসঙ্গও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। উজ্জ্বলবাবুর সঙ্গে কারও ব্যক্তিগত বা পারিবারিক বা কর্মসূত্রে শত্রুতা ছিল কিনা তা জানার জন্য মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন তদন্তকারী আধিকারিকরা। মৃত শিক্ষক এলাকায় সজ্জন ব্যক্তি বলেই পরিচিত ছিলেন। তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভাল মানুষ মাস্টারমশাইয়ের এ হেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা। অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছে মৃতের পরিবার। যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি উজ্জ্বলবাবুর পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই জানা যাবে এটা আত্মহত্যা নাকি খুন। তাই আপাতত খুনের অভিযোগ দায়ের হয়নি থানায়। রুজু হয়নি কোনও মামলায়। এই মুহূর্তে পুলিশের তালিকায় নেই কোনও সন্দেহভাজনও।

```