Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুতিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ২, আশঙ্কাজনক ১

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদের সুতিতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত হয়েছে অন্তত পাঁচ জন। পুলিস সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে মৃতদের নাম নাম টিটু শেখ ও মাহারুল শেখ। তাদের বাড়ি সামশ

সুতিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ২, আশঙ্কাজনক ১

শেষ আপডেট: 4 July 2020 10:34

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদের সুতিতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত হয়েছে অন্তত পাঁচ জন। পুলিস সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে মৃতদের নাম নাম টিটু শেখ ও মাহারুল শেখ। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানার কমলপুর নিমতিতা এলাকায়। এলাকা সূত্রে খবর, সুতি থানার আহিরণ পাদুয়া গ্রামের বোমা বাঁধার সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত পাঁচ জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। যে বাড়ির ভিতরে বোমা বাঁধা হচ্ছিল বিস্ফোরণের তীব্রতায় সেই বাড়িটি ভেঙে যায়। রাতে ছিন্নভিন্ন দেহ পড়ে থাকে ঘটনাস্থলেই। পরে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে স্থানীয় বাসিন্দা তাইজুদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটলেও শনিবার সকালে এলাকায় ভিড় জমতে থাকে গ্রামবাসীদের। এলাকার লোকজন অভিযোগ করেছেন, তাইজুদ্দিনের সঙ্গে তাঁর বোনেদের জমি সংক্রান্ত বিবাদ চলছিল বেশ কয়েক দিন ধরে। সেই বিবাদের জেরেই সম্ভবত বোমা বানানোর সরঞ্জাম মজুত করা হয় ওই ব্যক্তির বাড়িতে। এলাকার লোকজন প্রশ্ন তুলেছেন, শুক্রবার রাতে বোমা বানানোর সময় তা ফেটেই এই দুর্ঘটনা কিনা তা নিয়ে। তাঁরা এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে। বিস্ফোরণের পরে এলাকায় বসেছে পুলিশ পিকেট। শুরু হয়েছে টহলদারি। শনিবার ঘটনাস্থলে যান জঙ্গিপুরের মহকুমা পুলিশ আধিকারিক বা এসডিপিও এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন। এলাকার লোকজন জমি বিবাদকে দায়ী করলেও কী কারণে বোমা বাঁধা হচ্ছিল এবং কেন বিস্ফোরণ ঘটে তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থল পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃত টিটু শেখ সামশেরগঞ্জের কামালপুর এবং মহারুল শেখ ফরাক্কার বাসিন্দা। বোমা বাঁধার কাজে এরা যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

```