Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুতল নির্মাণে নিকাশি শিকেয়! ভাসছে বর্ধমানের মেঘনাথ সাহা পল্লী, পুরসভার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত দুর্ভোগে বর্ধমান শহরের মেঘনাথপল্লী এলাকার মানুষ। গত কয়েক মাস ধরে একটু বৃষ্টি হলেই বাড়ির গ্যারাজ থেকে শুরু করে ঘরে জল ঢুকে যাচ্ছে। তাতে ভেসে বেড়াচ্ছে সাপ-ব্যাঙ। আলমারি, আলনার মতো আসবাবও ডুবে যাচ্ছে জলে। সব মিলিয়ে গত

বহুতল নির্মাণে নিকাশি শিকেয়! ভাসছে বর্ধমানের মেঘনাথ সাহা পল্লী, পুরসভার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

শেষ আপডেট: 3 August 2020 05:23

দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত দুর্ভোগে বর্ধমান শহরের মেঘনাথপল্লী এলাকার মানুষ। গত কয়েক মাস ধরে একটু বৃষ্টি হলেই বাড়ির গ্যারাজ থেকে শুরু করে ঘরে জল ঢুকে যাচ্ছে। তাতে ভেসে বেড়াচ্ছে সাপ-ব্যাঙ। আলমারি, আলনার মতো আসবাবও ডুবে যাচ্ছে জলে। সব মিলিয়ে গত কয়েক মাস ধরে টানা দুর্ভোগ চলছেই। কেন এই দুর্গতি? স্থানীয়দের বক্তব্য, বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ মোড়ের কাছে তৈরি হচ্ছে বেশ কয়েকটি বহুতল। তাঁদের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই সেগুলির নির্মাণ কাজ চলছে। সে কারণে নিকাশি ব্যবস্থা প্রায় শিকেয় উঠেছে। আর এর ঠিক পিছনের অংশেই মেঘনাথ সাহা পল্লী। স্থানীয়দের আরও বক্তব্য, ওই বহুতল নির্মাণের জন্য যে ভাবে উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প বসিয়ে জল তোলা হচ্ছে তাও সম্পূর্ণ বেআইনি। া গত কয়েক মাস ধরে শিশু, বৃদ্ধ-সহ এই এলাকার মানুষকে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকার বাসিন্দা দীপক কোঙার বলেন, “ওই আবাসন নির্মাণ শুরুর সময় থেকেই আমরা নিকাশি এবং পাম্প বসিয়ে জল তোলা নিয়ে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু পুরসভা কোনও গা করেনি। নিকাশি নিয়ে সঠিক পরিকল্পনা না করে বহুতল নির্মাণে অনুমতি দেওয়ার ফলেই আমাদের এই চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।” এলাকাবাসী দেবযানী মণ্ডল, শর্মিলা ঘোষরা বলেন, ওয়ার্ডে পৌর পরিষেবা ঠিকঠাক নেই। নিকাশি নালার সমস্যা রয়েছে। ফলে ওই জমা জল বেরনোর কোনও ব্যবস্থা হচ্ছে না। রিতম কোঙার, তুষারকান্তি মণ্ডলদের কথায়, একে তো ঘরে জল জমছে। তার উপর আবাসন নির্মাণের জন্য যে ভাবে কোনও কিছুর তোয়াক্কা না করে নির্বিচারে জল তোলা হচ্ছে, তাতে আগামী দিনে এলাকায় জলসঙ্কট দেখা দিতে পারে। তাঁরা জানিয়েছেন বর্ধমান পুরসভাকে সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। একবার নয়, দু’বার পুরসভার কাছে এ নিয়ে দরবার করা হয়। তাঁরা বাড়ির নথি জমা দিতে বলেছিলেন। তাও দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে বর্ধমান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহ বলেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর করে ব্যবস্থা নেওয়া হবে।

```