Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সাবধানে থেকো, যে দলটা করছ ওরা তোমাকে মারতেও পারে’: শুভ্রাংশুকে মুকুল

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের লোকজন তাঁর ছেলের প্রাণহানি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুকুল রায়। এবং তা তিনি জানিয়েছেন ছেলে শুভ্রাংশুকেও। পরামর্শ দিয়েছেন সাবধানে থাকতে। বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু। শুক্রবার দল-বিরোধী কাজের জন্য মমতা

‘সাবধানে থেকো, যে দলটা করছ ওরা তোমাকে মারতেও পারে’: শুভ্রাংশুকে মুকুল

শেষ আপডেট: 26 May 2019 08:30

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের লোকজন তাঁর ছেলের প্রাণহানি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুকুল রায়। এবং তা তিনি জানিয়েছেন ছেলে শুভ্রাংশুকেও। পরামর্শ দিয়েছেন সাবধানে থাকতে। বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু। শুক্রবার দল-বিরোধী কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে ছ’বছরের জন্য সাসপেন্ডের কথা ঘোষণা করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ্রাংশু তাঁর বক্তব্য জানিয়েছেন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় বাবার সঙ্গে কথা হয়েছে? জবাবে মুকুল-পুত্র বলেন, “হ্যাঁ কথা হয়েছে। বাবা বলেছেন সাবধানে থেকো। বুঝতেই পারছ তুমি যে দলটা করছ, যে কোনও মূল্যে তোমাকে মারতে পারে, হেনস্থা করতে পারে এবং প্রাণহানি ঘটাতে পারে। তাই সাবধানে থেকো।” কিন্তু শুভ্রাংশু রায় ও কি এই আশঙ্কা করছেন? বীজপুরের বিধায়কের তুরন্ত জবাব, “আমি এখন এ সব নিয়ে ভাবছি না। আমি শুধু মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি।” তাঁর কথায়, “এখন আর কেউ আমায় গদ্দার বলতে পারবে না। গদ্দারের ছেলে বলতে পারবে না।” ভোটের আগে কাঁচড়াপারার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে বলেছিলেন, দীনেশ ত্রিবেদীকে বীজপুর থেকে সবচেয়ে বেশি ভোটে লিড দেবে। কিন্তু তা হয়নি। ভোটের ফল ঘোষণার পইর দিন তাই ফের বাড়িতেই সাংবাদিক বৈঠকে ডেকে হাপুন (শুভ্রাংশুর ডাক নাম) বলেন, “বাবার কাছে হেরে গেছি। আমি ভুলে গিয়েছিলাম, বীজপুর শুধু আমার নয়। আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বীজপুরের মানুষ বাবার পাশেই দাঁড়িয়েছে।” আরও একধাপ এগিয়ে মুকুল-পুত্র বলেন, “আমার বাবা একার হাতে তৃণমূল দলটাকে তৈরি করেছিলেন। সেই লোকটাই একার হাতে গোটা তৃণমূলটাকে তছনছ করে দিল।” যদিও তৃণমূল নেতারা বলছেন, মুকুল রায়ের ছেলে তৃণমূলে থেকে বিজেপি-র হয়ে ভোট করিয়েছেন। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। আর এই সব প্রাণহানির গল্প আসলে প্রচার পাওয়ার কৌশল। আগামী দিনে সব পরিষ্কার।

```